সরকারি গাড়িতে নারী চালক নিয়োগ দেয়া হবে: কাদের

আপডেট : ০৪ জুন ২০২২, ০৭:৩৬ পিএম

নারী গাড়িচালকরা নিয়ম মেনে গাড়ি চালায় বলে তাদের সড়ক দুর্ঘটনার হার কম। তাই আরো বেশি নারী গাড়িচালক নিয়োগ দিয়ে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, নারী গাড়িচালকেরা নিয়ম মেনে চলেন, ঠাণ্ডা মাথায় গাড়ি চালান। তাঁরা নেশা করেন না, দায়িত্ব পালনের সময় মোবাইল ফোনে কথাও বলেন না। মন্ত্রী জানান, বেসরকারি গাড়ির পাশাপাশি সরকারি গাড়িতেও নারী গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে।

শনিবার ( ৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অফ উইমেন ড্রাইভার এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাকের মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে ড্রাইভিং স্কুলের সনদ পেয়েছেন আরও ১০ জন নারী। তিন মাসের আবাসিক ও তিন মাসের শিক্ষানবীশ প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্সও পেয়েছেন তারা। 

তবে, লাইসেন্স পেলেও সড়কে নিরাপত্তার ভাবনাটাই এই নারীদের কাছে প্রধান। জানান, রাস্তায় গাড়ি নিয়ে বের হলে অনেক ক্ষেত্রেই পুরুষ চালকদের অকারণ মন্তব্যের শিকার হন তারা।

image


শনিবার তাদের হাতে সনদ তুলে দিয়ে সড়কমন্ত্রী কাদের বলেন, নারীদের হাতে গাড়ির স্টিয়ারিং ও সড়ক দুটোই নিরাপদ। নারী চালকরা যেমন ধৈর্যশীল তেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, সম্প্রতি মোটর সাইকেলের কারণে সারাদেশেই সড়ক দুর্ঘটনা বেড়েছে। রাজনৈতিক দলের সাথে যুক্ত তরুণ বাইকাররাই সড়কে সবচেয় বেশি আইন ভাঙ্গছে। 

অনুষ্ঠানে উপস্থিত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবন বলেন, এদেশের পরিবহনে নারীদের যৌন হয়রানি উদ্বেগজনক ভাবে বেড়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংক একযোগে কাজ করে যাচ্ছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, সড়ক নিরাপত্তা জন্যে বিশেষ করে নারীবান্ধব সড়ক ও গণপরিবহন গড়ে তুলতে সরকারের সঙ্গে ব্র্যাক একযোগে কাজ করে যাবে।

আরও পড়ুন: দুই দফা ঘোষণার পরও চালু হলো না ‘ম্যাংগো' ট্রেন

এজন্য ব্র্যাক ড্রাইভিং স্কুলকে একটি উচ্চমানের ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এর ব্যাপ্তি বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ব্র্যাকের।

উল্লেখ্য, সড়ক নিরাপত্তা এবং নারীবান্ধব পরিবহন ব্যবস্থার জন্য পেশাদার নারী গাড়িচালক তৈরির কার্যক্রম ব্র্যাকের একটি যুগোপযোগী পদক্ষেপ। যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর