সংসারে পুরুষের চেয়ে আটগুণ বেশি কাজ করে নারীরা

আপডেট : ১৪ জুন ২০২২, ০৭:২৩ পিএম

সংসারে পুরুষের চেয়ে ৮ গুণ বেশি কাজ করেন নারীরা। তারা ২৪ ঘণ্টার অর্ধেক সময়ই সংসারের কাজকর্ম, শিশু-বৃদ্ধসহ পরিবারের সদস্যদের যত্ন করতেই করেই পার করে দেন। নারীরা গড়ে ১১.৬ ঘণ্টা এসব কাজে ব্যয় করেন। অপরদিকে পুরুষেরা এই কাজে ব্যয় করেন মাত্র ১.৬ ঘণ্টা।

সময়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে। সোমবার (১৩ জুন) সমীক্ষাটি প্রকাশ করা হয়েছে।

বিবিএস বলছে, নারী-পুরুষ সবাই কাজ করেন। কিন্তু তাদের কাজের ধারায় পরিষ্কার পার্থক্য আছে। ঘরের টুকিটাকি কাজ করা এবং পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করা দৈনন্দিন কাজের অংশ। এ ক্ষেত্রে নারী-পুরুষ দুজনের সমান দায়িত্ব পালন করা উচিত। কিন্তু নারীর ওপর বেশি বোঝা হয়ে যাচ্ছে।

দেশের বিভিন্ন এলাকার আট হাজার নারী-পুরুষের ওপর সমীক্ষা করেছে বিবিএস। যার ফল অনুযায়ী, একজন পুরুষ দৈনিক গড়ে ১১.৩ ঘণ্টা নানা কাজে ব্যয় করেন। আর একজন নারী নানা কাজে ব্যয় করেন গড়ে ১০.৯ ঘণ্টা।

জরিপে দেখা যায় নারীর কাজের স্বীকৃতিও কম। তারা মজুরিহীন কাজেই বেশি সময় দেন।

বিবিএস বলছে, নারীরা প্রতিদিন গৃহস্থালির কাজে ৪.৬ ঘণ্টা করেন এবং পরিবারের সদস্যদের সেবা করতে খরচ করেন ১.২ ঘণ্টা। সব মিলিয়ে মজুরি ছাড়া কাজ করেন প্রতিদিন ৫.৮ ঘণ্টা। এসব কাজে তারা কোনো মজুরি পান না।

অন্যদিকে পুরুষেরা দৈনিক মাত্র ০.৮ ঘণ্টা এমন মজুরিহীন কাজ করেন। দেখা যায়, প্রতিদিনের এক-চতুর্থাংশ সময় মজুরি ছাড়া সংসারের কাজকর্ম করেন নারীরা। অর্থনীতিতে এর কোনো স্বীকৃতিও নেই।

বিবিএস আরও বলছে, টিভি দেখা, অবসর যাপন, বিনোদনসহ বিভিন্ন কাজে একজন নারী দৈনিক ২.৭ ঘণ্টা সময় ব্যয় করেন। আর পুরুষ এসব কাজে সময় খরচ করেন ২.৬ ঘণ্টা।


একাত্তর/এআর

কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ শীর্ষক কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে,...
‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অডিটোরিয়ামে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭,৫০০ নারী এই রোগে প্রাণ হারান।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর