রাজধানীতে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে (সেগুনবাগিচা অডিটোরিয়ামে) 'আমরা নারী', 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট' এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ৯টি দপ্তর ও অধিদপ্তরের নারী কর্মকর্তাদের উপস্থিতিতে এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব বোঝানো এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭,৫০০ নারী এই রোগে প্রাণ হারান। সামাজিক বাধা এবং সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে অক্ষম হন। 

এই বাস্তবতায় সেমিনারে প্রধান বক্তা, স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা (ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল) নারীদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, মাসিকের পরে ২০ বছর বয়স থেকে প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৪০ বছরের পর বছরে একবার ম্যামোগ্রাম করানো স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সেমিনারে প্রধান অতিথি ও বক্তা হিসাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন, যুগ্ম সচিব মোসা. ফেরদৌসী বেগম, প্রধান প্রকৌশলী মীর মনজুরুর রহমান, স্থাপত্য অধিদপ্তরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

আয়োজকদের পক্ষ থেকে 'আমরা নারী' ও 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট' এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমানও উপস্থিত ছিলেন এবং আমরা নারীর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

স্তন ক্যান্সারের লক্ষণ 

বগল বা স্তনে গাটের উপস্থিতি। 
স্তনে ফোলা, ব্যথা বা চামড়ার কুঁচকে যাওয়া। 
স্তনের আকার পরিবর্তন বা লালচে ভাব। 
স্তনের বৌটা থেকে রস নির্গত হওয়া। 

আমরা নারীর উদ্যোগ ও সমাজে প্রভাব

'আমরা নারী' একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা, যা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। 'আমরা নারী রিসার্চ
অ্যান্ড ডেভেলপমেন্ট” দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার পরিচালনা করছে। অক্টোবর মাসে স্তন ক্যান্সার
সচেতনতা মাস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা চলবে নভেম্বর পর্যন্ত। 

এই উদ্যোগের মাধ্যমে নারীরা প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তকরণ ও প্রতিরোধে সচেতন হতে সক্ষম হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

মিডিয়ার গুরুত্ব 

এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, মিডিয়ার সক্রিয় ভূমিকা আমাদের সচেতনতা কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলছে। 

তিনি আরও বলেন, ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট, একাত্তর টিভি ও ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে এই উদ্যোগে আমাদের পাশে আছে। জনসচেতনতা বৃদ্ধির এই উদ্যোগে আপনারা সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশ করে সহযোগিতা করবেন বলে আশা করছি।  

আরবিএস
নারীদের স্তন ক্যান্সারে সচেতন করতে হিমালয়ের ‘হিমলুং’ পর্বতশিখর অভিযানে গিয়েছিলেন নুরুননাহার নিম্নি। ১৫ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে হিমলুং চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। সেখান থেকে দেশে ফিরে...
কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ শীর্ষক কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে,...
২৮ই নভেম্বর ২০২৪, বেলা  ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অডিটোরিয়ামে,‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ঢাকা...
‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অডিটোরিয়ামে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর