শাহবাগে বাইকে থাকা বাবা-মেয়ে ও ছেলেকে ট্রাকের ধাক্কা

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:১২ পিএম

শাহবাগের সড়কে ট্রাকের ধাক্কায় স্কুল পড়ুয়া দুই সন্তানসহ বাবা আহত হয়েছেন। তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৫ জুন) সকালে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে রাজধানীর শাহবাগের হাইকোর্ট মোড়ে এ ‍দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাকসুদুল কায়ছার রয়েল (৪৫), মেয়ে রোজমি জাহান রাফা (১৩) ও ছেলে তানভির আহামেদ (৯)। তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাসিন্দা।

আহত মাকসুদুল কায়ছার রয়েল বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। রাফা বি এফ শাহিন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও তানভির ৩য় শ্রেণির ছাত্র।

আহত মাকসুদুলের শ্যালক মো. লিটন জানান, যাত্রাবাড়ির বাসা থেকে সকালে তার ভগ্নিপতি ভাগ্নেদের নিয়ে মোটরসাইকেলে ক্যান্টনমেন্ট বি এফ শাহীন স্কুল কলেজের উদ্দেশ্যে বের হন। পরে পথে তারা দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন: বুধবার থেকে দক্ষিণ সিটির অভিযান, চলবে চার মাস

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, বাবা-মেয়ে দু’জনের অবস্থা আশংকাজনক।

তিনি আরো জানান, হানিফ ফ্লাইওভার হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তারা আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর