ঘরে হাত-পা-মুখ বাঁধা নারীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২২, ১১:১০ পিএম

রাজধানীর হাজারীবাগে মনেশ্বর লেনের একটি বাসায় হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক নারীর নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আকলিমা আক্তার নিলু(৬৫)। এ ঘটনায় নিহতের ভাই বশিরুল হক (৪৮) ও বোন শামীমা বেগম (৪৫) অচেতন অবস্থায় ঢামেকে ভর্তি রয়েছেন। । তারা হলেন,  ভাই ।

অচেতন অবস্থায় ভাই-বোনকে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২২ জুন) সাড়ে ৮টার দিকে ৩/৪ মনেশ্বর লেন হাজারীবাগের নিজ বাড়িতে লিনুর মৃত্যু ঘটে।

হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই)মোঃ সাইদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দুই ভাই-বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ভর্তি করি। হাত-পা বাঁধা মুখে টেপ পেচানো নারীর মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। পরে মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাতিজি জেসমিন হক জানান, গতকালকে বরিশাল থেকে কাকাতো বোন জামাই বাদল মিয়া তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বাসা পাশাপাশি হওয়ায় ফুফু শামীমা বেগম ও কাকা বশিরুল হক ওই বাসাতে বেড়াতে যায়।

সেখানে বাহির থেকে জুস,পুরিসহ বিভিন্ন খাবার কাউকে দিয়ে কিনে আনানোর পর সবাই একসঙ্গে খাবার খায়। 

ওই বাসা থেকে বশির ও শামীমা তাদের নিজ বাসায় ফিরে এসে  অচেতন হয়ে পড়ে। তাদের ঘরের ঢুকে দেখা যায় তাদের আলমারিড় গহনা টাকা-পয়সা উধাও হয়ে গেছে।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর