রাজধানীর ১৯ স্থানে পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু

আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:৪৫ পিএম

কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণের পশুর হাটগুলোতে। তবে বিভিন্ন এলাকায় বন্যার কারণে পশু পরিবহনে সমস্যা হতে পারে। 

তারপরেও কোরবানির পশু সঙ্কটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বেপারিরা। তবে মাংসের দাম বাড়তি থাকায় গেল বছরের তুলনায় এবার বাড়বে সব ধরনের পশুর দাম। 

প্রায় সাড়ে ছয় ফুট উঁচু একটি গরুর নাম ম্যাক্সওয়েল। গাবতলির স্থায়ী হাটে মালিক এর দাম চাইছেন সাড়ে সাত লাখ টাকা। তার মতে বাজার জমলে এর দাম উঠবে আরো বেশি।

কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে গাবতলিসহ রাজধানীর পশুর হাটগুলো। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারনে এবার আগে থেকেই পশু আনার চেষ্টা করছে হাট কর্তৃপক্ষ। 

গেলো বছরের তুলনায় এবার গরু ও খাসির মাংসের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়েছে, সেই হিসাবে এবার প্রায় ৩০ শতাংশ বাড়বে পশুর দাম। 

সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব নিয়ে গাবতলীর ব্যাপারিরা বলছেন, বন্যায় পরিবহন সংক্রান্ত জটিলতা দেখা দিলেও পশু সংকটের কোন আশংকা নেই। 

নগরবাসীরা বলছেন এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব না থাকায় কোরবানির পশু বিক্রি হবে অন্য দুই বছরের তুলনায় অনেক বেশি। কোরবানির পশুর সঙ্কটও থাকবে না।

এবার রাজধানির ১৯টি স্থানে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর প্রস্তুতি নিয়েছে দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিনে বসবে ১০টি আর বাকি ৯টি বসবে উত্তরে। 

ইজারার কাজ শেষ হওয়ার পর ইতিমধ্যে হাটগুলোতে পশু রাখার জন্য বাঁশ পুঁতে রাখা হচ্ছে। কোনো কোনো এলাকায় পশুর হাট ঘিরে বিভিন্ন তোরণ নির্মাণও করছে।

তবে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে হাট মূলত ঈদের তিন চারদিন আগে থেকে বসার অনুমতি দেওয়া হয়ে থাকে।

এরপরও কেউ একটু আগ থেকে প্রস্তুতি নিলে করপোরেশন খুব বাধা দেয় না। তবে এবারের পশুর হাট ঘিরে করপোরেশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি থাকবে।


একাত্তর/এআর

কোরবানি দেয়া একটি পবিত্র ইবাদত যা আল্লাহ অত্যন্ত উৎসাহিত করেছেন। প্রতি বছর জিলহজ মাসে সারা বিশ্বের মুসলমানরা পশু জবাইয়ের কুরবানি করে থাকে। ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট বা দুম্বা কোরবানি করা হয়।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর