সাভারে কলেজশিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত জিতুর বাবা গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২২, ০৩:২০ পিএম

সাভারের আশুলিয়া ছাত্রের পিটুনিতে কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হত্যায় অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুর বাবাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ জুন) ভোরে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম উজ্জ্বল হাজী। তিনি পলাতক ছিলেন।

বুধবার (২৯ জুন) সকালে একাত্তরকে এ খবর নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই এমদাদুল হক।

তিনি বলেন, নিহতের বড়ো ভাই অসীম কুমার সরকার অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারে অজ্ঞাতনামা অনেককে আসামি হিসেবে তিনি উল্লেখ করেছেন। ওই মামলায় প্রধান আসামির বাবাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এইচএম কামরুল জানান, গ্রেপ্তারের পর সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি জিতুকেও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।

image


এর আগে শনিবার (২৫ জুন) কলেজ ক্যাম্পাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আশুলিয়ার চিত্রাশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক উৎপল কুমার সরকারকে ওই প্রতিষ্ঠানের ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটায়। পরে গত সোমবার (২৭ জুন) সাভারের এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই কলেজ শিক্ষক মারা যান। 

আরও পড়ুন: চাকরি গেলো দক্ষিণ সিটির উপ কর কর্মকর্তাসহ ৩৪ জনের

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার দিন সিসি ক্যামেরা অকার্যকর রাখতে জিতু নিজেই বিদ্যুতের মূল সুইচ বন্ধ রাখে। স্কুলটির এক পরিচালকের আত্মীয় হয় জিতু। সেই ক্ষমতাই জিতুর ওপর কেউ কথা বলতে পারতো না। জিতু নানা অপকর্ম করে বেড়ায়।

স্কুলের এক শিক্ষক জানান, সহকর্মী উৎপল আঘাতের পর পড়ে যাচ্ছিলেন। তাই তাকে ধরতেই জিতুকে ধরেও তখন ছেড়ে দিতে হয়েছে। পরে আরও শিক্ষকেরা উৎপলকে বাঁচাতে এগিয়ে গেলে জিতু সেখান থেকে সটকে পড়ে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর