পাঁচ দিনের রিমান্ডে জিতুর বাবা

আপডেট : ২৯ জুন ২০২২, ০৫:৪৪ পিএম

কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বল হোসেনের (৪৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জুন) দুপুরে আশুলিয়া থানায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেয়া হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড আবেদন করে জিতুর বাবাকে আদালতে পাঠানোর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল ইসলাম।

তিনি জানান, রিমান্ড মঞ্জুর হলে উজ্জ্বল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

মঙ্গলবার (২৮ জুন) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। রাতেই আশুলিয়া থানায় নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৫ জুন চিত্রশাইলে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিতু স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে ওই শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল সরকার।

উৎপল সরকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং কলেজের শৃঙ্খলা কমিটিরও সভাপতি ছিলেন। প্রায় ১০ বছর ধরে ওই কলেজে অধ্যাপনা করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এই কলেজে শিক্ষকতা শুরু করেন উৎপল সরকার।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের ছেলে উৎপল সরকার পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করতেন।


একাত্তর/এআর

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর