ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আনিসের (৫০) বাড়ি কুষ্টিায়। তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। আনিস এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, আনিসের শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি কোম্পানির কাছ থেকে পাওনা কোটি টাকা না পেয়ে ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার চেষ্টা করে।
আরও পড়ুন: শিকাগোতে বন্দুক হামলায় নিহত ছয়, হামলাকারী গ্রেপ্তার
তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী, সোমবার বিকাল পাঁচ দিকে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। শোয়া অবস্থায় তার গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। তবে ততক্ষণে তার গায়ের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।
গাজী আনিসের বড়ো ভাই নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের পর তারা লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবেন দাফন করার জন্য।
একাত্তর/এসি
