বাইকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আট দফা দাবি

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৬:৫৮ পিএম

মহাসড়কে কঠোর আইন-গতিসীমা নির্ধারণ ও বাইক লেন নিশ্চিত করে বাইকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সচেতনতা কর্মসূচি পালন করেছে সেভ দ্য রোড। 

বৃহস্পতিবার (৭ জুলাই) জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করে সেভ দ্য রোড-এর নেতৃবৃন্দ। 

এসময় দুর্নীতিমুক্ত টিকেটিং ব্যবস্থার পাশাপাশি সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করে দেশের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিশেষ আদালত ও মনিটরিং টিম কার্যকরের দাবি জানান তারা। সংগঠনটির প্রতিষ্ঠাতা  ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে এতে বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে মহাসড়কে বাইকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মহাসচিব শান্তা ফারজানা ৮ টি দাবি উপস্থাপন করেন। 

দাবিগুলো হলো- ১. বিআরটিএ এবং বিআরটিসি চেয়ারম্যান কর্তৃক মহাসড়কে বাইক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ২. ট্যাক্স-ভ্যাটের মাধ্যমে মোটর বাইক পরিচালিত হওয়ার সুবাদে সড়ক-মহাসড়কে যত দ্রুত সম্ভব বাইক লেন নিশ্চিত করা ৩. বাইকের দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা ৪. স্পীড গান ও সিসিটিভি ক্যামেরা দেশের সকল মহাসড়কে বাধ্যতামূলক স্থাপন-সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা ৫. দেশে সকল সেতুর টোল প্লাজায় বিশেষ মনিটরিং টিম নিয়মিত রাখা ৬. অবৈধ বাইক সড়কে যেন চলতে না পারে, সে জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা ৭. হেলমেট পরিধান এবং চালক এবং ১ জনের অধিক যাত্রী যেন না বহন করতে পারে সেজন্য সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আইনী ব্যাবস্থা নেয় ৮. সর্বোপরী অনতিবিলম্বে বেহাল সড়ক সংস্কার ও ফুটপাত দখলমুক্ত করে বাইকসহ অন্যান্য অনুমোদিত সকল বাহন চলাচল নির্বিঘ্ন করতে বিআরটিএসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদেরকে নির্দেশনা দেয়া।  

আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১ টায় বাইক লেনসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাইকার সমাবেশ করবে বলে জানিয়েছে সেভ দ্য রোড-এর মিডিয়া সেল।  


একাত্তর/এসএ

শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে নতুন ১১০ সিসির ‘ডিও’ স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে অটোমেটিক...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর