শিশু চুরি করে নিঃসন্তানদের কাছে বিক্রি করতেন তারা

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৩:৫১ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে চুরি হওয়া সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (১৫ জুলাই) র‍্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া শিশুটির নাম মোছাইফা ইসলাম জান্নাত। সে মো. সাগর ও সোনিয়া আক্তারের মেয়ে। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সুমন ও মুন্নি। তারা দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়ি থেকে শিশু বাচ্চা চুরি করে বিভিন্ন এলাকার নিঃসন্তানদের নিকট মোটা অংকের অর্থের নিবিময়ে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসরত সোনিয়া আক্তার ও তার স্বামী মো. সাগর পেশায় প্লাস্টিক কারখানার শ্রমিক।

বুধবার (১৩ জুলাই) মুন্নি ও মো. সুমন নামের দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে সাগরের ভাই শাহজাহানের কাছে আশ্রয় চান। শাহজাহান তাদেরকে সাগরের বাসায় নিয়ে গেলে সাগর ও সোনিয়া তাদেরকে নিজেদের বাসায় আশ্রয় দেন। 

পরদিন দুপুরের দিকে সোনিয়া তার মেয়েকে মুন্নির পাশে খাটের ওপর রেখে রান্নাঘরে যান। কিছুক্ষণ পর মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে তাদেরকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। 

অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে র‌্যাব-১০ এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাগর ও সোনিয়া। 

উক্ত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়া বেইলী রোড এলাকায় অভিযান চালিয়ে মোছাইফা ইসলাম জান্নাতকে উদ্ধার করে মুন্নি ও মো. সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আরও পড়ুন: মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিক্ষার্থী নিহত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়ি থেকে শিশু বাচ্চা চুরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার নিঃসন্তানদের নিকট মোটা অংকের অর্থের নিবিময়ে বিক্রি করে আসছিল। 

গ্রেপ্তার ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর