বাসের কাগজপত্র চুরি করে চাঁদা আদায় চক্রের চারজন গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২:৫৮ পিএম

সংঘবদ্ধভাবে বাস ও পরিবহনের মূল কাগজপত্র চুরি ও হুমকির মাধ্যমে চাঁদা আদায় চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১৬ জুলাই) ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিআইডি। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাকিব মিয়া ওরফে তুফান (২৭), মো. শুকুর আলী (২৮),  মো. হৃদয় হোসেন (২১) ও মো. শামিম (২৫)। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র ২০২০ সাল থেকে ঢাকা শহরে চলাচলরত মিরপুর লিংক, শিকড় পরিবহন, খাজাবাবা পরিবহন, প্রজাপতি পরিবহন এবং রবরব পরিবহনসহ অন্যান্য পরিবহনের বাসে যাত্রীবেশে উঠে অভিনব কায়দায় বাসের ব্লু-বুক ও রেজিস্ট্রেশন সনদসহ অন্যান্য কাগজপত্র চুরি করে আসছে।

এরপর তারা গাড়ীর মালিক, ম্যানেজার ও চালকদের ফোন নম্বর সংগ্রহ করে প্রতিটি গাড়ীর কাগজের জন্য ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। মালিকরা প্রথমদিকে চাঁদা দিতে অস্বীকার করলে চক্রটি গাড়ীতে আগুন লাগিয়ে ক্ষতিসাধন ও চালকদের প্রাণনাশের হুমকি প্রদান করে। 

কাগজপত্র ছাড়া রাস্তায় বাস চালাতে না পারায় বাসের মালিকরা চোরাইকৃত প্রতি গাড়ীর কাগজের জন্য ৫-৭ হাজার টাকা তাদের দেয়া বিভিন্ন বিকাশের মাধ্যমে প্রদান করেন। 

তখন চক্রটি টাকা পেয়ে কিছু গাড়ীর কাগজপত্র ফেরৎ দেয় এবং কিছু কাগজপত্র আটকে রাখে। আটকে রাখা গাড়ীর কাগজপত্র ফেরৎ দেয়ার শর্তে মিরপুর লিংক, খাজাবাবা ও বিকল্প পরিবহন বাসের মালিকদেরকে মাসিক চাঁদা দিতে বাধ্য করে। অন্যান্য মালিকরা মাসিক চাঁদা দিতে রাজি না হওয়ায় চক্রের মূল হোতা তুফান নাম পরিচয় দিয়ে মালিকদেরকে এমন হুমকি প্রদান করে যে 'আমি তুফান, আমাকে ঢাকা শহরের অধিকাংশ পরিবহনের মালিকেরা মাসিক চাঁদা দেয়, কোন পরিবহনের মালিক মাসিক চাঁদা না দিলে আমি ঐ সমস্ত গাড়ীর কাগজ চুরি করেই যাব, ঢাকা শহরের কোন পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না'। 

তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গাড়ীর মালিকরা ঢাকার বিভিন্ন থানায় বিষয়টি অবহিত করে সাধারণ ডায়েরী করেন। কিন্তু তাতেও কোন ফল না পাওয়ায়  বিষয়টি সিআইডি পুলিশকে অবহিত করা হয়। 

আরও পড়ুন: সাক্ষী দিতে আদালতে সিনহা হত্যার আসামি লিয়াকত

এরপর সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের একটি টীম তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ জুলাই) ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তুফান পরিচয়দানকারী চক্রের মূলহোতা রাকিব মিয়া ওরফে তুফান ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে। 

তাদের কাছ থেকে অনেকগুলো বাসের চোরাই রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে মোবাইল চুরি করে এবং ঐ মোবাইল দিয়ে ফোন করে বিকাশ এজেন্টের মাধ্যমে চাঁদা আদায় করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। 


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর