রাজধানীর সূত্রাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৩:১১ পিএম

রাজধানীর সূত্রাপুরের ধোলাইখাল রোকনপুর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ধোলাইখালের রোকনপুরে ওই যুবকের নিজ বাসার অদূরে এ ঘটনাটি ঘটে।

নিহত জাবেদ আলী (৩৬) পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তার বাবার নাম আবেদ আলী। 

জাবেদকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী রাজীব সাহা রাশা জানিয়েছেন, জাবেদ মাদকাসক্ত ছিলেন। তিনি অতিরিক্ত মদ্যপান করতেন এবং মাঝেমধ্যে নিজের শরীরের নিজেই কেটে পাগলামি করতেন।

তিনি জানান, রাতে বাসার অদূরে পেটে ছুরিকাহত অবস্থায় পড়ে ছিলেন জাবেদ। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আজিম জানিয়েছেন, তার ভাগনে জাবেদ নেশা করতেন। কে তাকে খুন করেছে তা নিশ্চিত না। তবে শাওন নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে বলে মৃত্যুর আগ মুহূর্তে জাবেদ বলেছিলেন বলে জানান ‌আজিম।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, রোববার দিবাগত রাতে ধোলাইখাল রোকনপুরে বাসার অদূরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন জাবেদ। পরে স্বজনরা সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। কে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হবে। 

আরও পড়ুন: সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ, রোজ দুই ঘণ্টা লোডশেডিং

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহত জাবেদ ধোলাইখালে তার মামা ও নানাদের বাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। 


একাত্তর/এসজে 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর