কমলাপুর স্টেশনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন রনি

আপডেট : ২১ জুলাই ২০২২, ১০:৫৯ পিএম

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি আবারও কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছেন। তবে এবার রনির সঙ্গে তার সহপাঠী, বন্ধুসহ অন্যান্য শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিয়েছেন। তারা স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

৪৮ ঘণ্টার আলটিমেটামের পর বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুই হাত প্রতীকী শিকলে বেঁধে কমলাপুরে যান রনি। এসময় তার গলায় ঝুলানো ছিল রেলের অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখা বোর্ড।

শুরুতেই রেলওয়ের নিরাপত্তা বাহিনীসহ আনসার সদস্যদের বাধার মুখে পড়েন রনি। এরপর তার সঙ্গে শতাধিক শিক্ষার্থী জড়ো হন। বাধা পেরিয়ে আবারও কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল ফটকে বসে পড়েন ঢাবি শিক্ষার্থী রনিসহ শতাধিক আন্দোলনকারী। 

বিকেল পৌনে ৬টার দিকে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় গণমাধ্যমকে রনি জানান, ছয় দফা দাবি মানতে রেলওয়েকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু অব্যবস্থাপনা বন্ধে তারা এখনও কোনো পদক্ষেপ না নেয়ায় আজ একই দাবি আদায়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নিয়েছেন তিনি। তার সঙ্গে অংশ নিয়েছেন সহপাঠী ও বন্ধুরাও।

রনির ছয় দফা দাবি হলো-

১. টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহজ ডটকম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকেট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

৩. অনলাইনে কোটায় টিকেট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেইসঙ্গে অনলাইন-অফলাইনে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: 'চবি'তে শিক্ষার্থীদের বিক্ষোভে শিক্ষকদের সংহতি

৫. ট্রেনের টিকেট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বৃদ্ধি করতে হবে।

৬. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, রেলওয়ের অব্যবস্থাপনা দূর করার দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে কমলাপুর স্টেশনে ৭ জুলাই থেকে অবস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক বৈশিষ্ট্যের যাত্রী পরিবহন কোচ। ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি এলএইচবি (লিনকে...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর