কমলাপুর স্টেশনে ঢুকতে বাধা, ফটকে অবস্থান রনির

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৯:৩৬ পিএম

রেলের অবস্থাপনা নিয়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে শুক্রবার (২২ জুলাই) কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফটকের বাইরে বসেই ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যায় রনি।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে কমলপুর রেলস্টেশনের বাইরের কলাপসিবল ফটক তাকে অবস্থান নিয়ে আন্দোলন করতে দেখা গেছে।

ছয় দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের সামনে অবস্থান নেন মহিউদ্দিন ও তার সহযোগী একদল শিক্ষার্থী। সেখানে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশের হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে রাতে তারা শাহবাগে যান। 'ছয় দফাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের হেনস্তা করার ঘটনায় তদন্ত সাপেক্ষে উপযুক্ত  শাস্তির দাবিতে আজ বিকেলে আবারও কমলাপুরে অবস্থান কর্মসূচি করতে যান মহিউদ্দিন৷

রনি একাত্তরকে জানান, শুক্রবার বিকেলে ছয় দফা দাবি নিয়ে পুনারয় স্টেশনের ভিতরে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে স্টেশনের বাইরে দাবি আদায়ে অবস্থান নেয়। এসময় রানির দাবিকে অযৌক্তিক দাবি করে কেউ একজন কথা বললে পরিবেশ হঠাৎ করেই উত্তাপ্ত হয়ে ওঠে। 

রনির অভিযোগ, অনুপ্রবেশকারী ঢুকে তার আন্দোলনকে প্রশ্নবৃদ্ধ করতে চাইছে। নানাভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্টেশন কর্তৃপক্ষ। টিকেট কালোবাজারি, রেলের অনিয়ম বন্ধসহ চয় দফা দাবি পূরণে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রী'কে বটি দিয়ে কুপিয়ে গর্ভের সন্তান হত্যা

গত মাসে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ঈদুল আজহার আগে সাত জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন মহিউদ্দিন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর