অন্তঃসত্ত্বা স্ত্রী'কে বটি দিয়ে কুপিয়ে গর্ভের সন্তান হত্যা

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৯:১০ পিএম

অন্তঃসত্ত্বা স্ত্রী'কে কুপিয়ে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ইতিমধ্যে ওই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত গৃহবধূ মোছাঃ মিতু (২২)। বৃহস্পতিবার (২১ জুলাই)  রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিউ টাউন এলাকায় ঘটনাটি ঘটে।

আহতের বড় বোন ঝুমুর বেগম জানিয়েছেন, বৃহস্পতিবার (২১জুলাই) সন্ধ্যার পর মিতুর স্বামী জাবের পারিবারিক কলহের জের ধরে ধারালো বটি দিয়ে কুপিয়েছে সাত মাসের অন্তঃসত্ত্বা মিতুকে। 

ঝুমুর বেগম জানান, মিটুকে কুপিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় জাবের। সংবাদ শুনে রাস্তা থেকে উদ্ধার করে মিতুকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে রাখেনি, রেফার করে দেন ঢামেক হাসপাতালে। পরে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ভর্তি করে। 

চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, গর্ভের সন্তানটি মারা গেছে। তাই শুক্রবার সকালে সিজারের মাধ্যমে মৃত পুত্র সন্তানটি বের করেন ঢামেকের চিকিৎসকরা। তিনি বলেন, তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে স্থানীয়রা মিতুর স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন বলেও জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, মিতুর স্বামী ভাংঙ্গাড়ি কেনাবেচা করেন, প্রতিদিন নেশা করেন। এই দম্পতির ঘর এক কন্যা সন্তান রয়েছে। এবার ছিল ছেলে সন্তান। কিন্তু ভূমিষ্ট হওয়ার আগেই তাকে ধারালো বটি দিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মিতু আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন। এ ঘটনায় তার স্বামী জাবের গ্রেপ্তার রয়েছে। 


একাত্তর/এসএ

‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর