সারের পর জ্বালানি তেলের দাম বাড়ায় বড় সংকটে কৃষি

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:১৮ পিএম

সারের পর জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চিন্তায় পড়েছেন কৃষকরা এই দুইয়ের প্রভাবে ফসলের উৎপাদন খরচ যে হারে বাড়বে সে তুলনায় দাম পাবেন কিনা তা নিয়েই শঙ্কায় তার

বিশেষ করে আমন চাষীরা বলছেন, ডিজেলের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বাড়বে মণ প্রতি কমপক্ষে দুইশ’ টাকা। ফলে ধানের দাম বাড়বে অবধারিতভাবে।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, যদি কৃষকের ন্যুনতম লাভ নিশ্চিত না করা যায়, তাহলে ধানের উৎপাদন ব্যাহত হবে, প্রভাব ফেলবে গোটা কৃষিখাতেও।

দুঃসময়ে দেশের শেষ ভরসা ছিলো কৃষি। করোনার ছোবলে দেশ যখন থমকে ছিলো, তখনও কৃষির চাকা ছিল সচল। নির্ভরতার সেই কৃষি এখন বড় সংকটে।

কেননা দেশের প্রায় ৯০ ভাগ জমি চাষ হয় ডিজেল নির্ভর সেচ ব্যবস্থায় লিটারে ৩৪ টাকা বাড়ায় তাই সেচ নিয়ে চিন্তায় কৃষকরা

গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির ধাক্কায় দুর্ভোগে পড়েন কৃষক। এরপর গত সপ্তাহে বাড়ানো হয় সারের দাম।

এবার ডিজেল-কেরোসিনের নজিরবিহীন মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।  কৃষকের টিকে থাকাই এখন কঠিন হয়ে পড়বে বলে সংশ্নিষ্টরা মনে করছেন।

দীর্ঘদিন ধরে ডিজেল সেচ পদ্ধতিতে সিংগাইরে ধান উৎপাদন করেন মোহম্মদ সজীব বর্ষায়ও বৃষ্টির দেখা নেই তাই ধানি জমি শুকিয়ে চৌচির ডিজেলের দাম বাড়ায় চারদিন বন্ধ সেচযন্ত্র

জানালেন, ১৩ বিঘা জমিতে সেচ দিতে বিশ লিটার ডিজেল দরকার এতে একদিনে খরচ বেড়ে গেছে প্রায় ৬৮০ টাকা সে হিসেবে মৌসুমে ডিজেলেই মোট খরচ বাড়বে ১৩, ৬০০ টাকা

কৃষকরা বলছেন, জমি ভেদে বিঘায় ইউরিয়া সার দরকার ৪০ কেজি এতে বেড়েছে ২৪০ টাকা এছাড়া ডিজেলচালিত ধান মাড়াই মেশিনের ৬০০ টাকার জায়গায় দিতে হবে ৮০০ টাকা

এছাড়া কীটনাশক, শ্রমিক, যানবাহনেও খরচ বাড়বে সব মিলিয়ে মণ প্রতি ধান উৎপাদনে খরচ হবে প্রায় হাজার টাকা

বিদ্যুতের সেচেও সুবিধা করতে পাড়ছে না কৃষক খরার কারণে সেচ দিতে হচ্ছে দ্বিগুণ দুই ঘন্টা লোডশেডিংয়ের কথা থাকলেও দিনে বিদ্যুৎ যাচ্ছে চার-পাঁচবার

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে প্রতিটি কৃষি উপকরণের দাম আকাশছোঁয়া। উৎপাদন খরচ বাড়লেও পণ্যের ন্যায্য দাম পান না কৃষক।

তাঁরা বলছেন, কৃষক না বাঁচলে উৎপাদন ব্যাহত হবে। হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। ফলে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকের স্বার্থে ভর্তুকি বাড়াতেই হবে।

তবে সরকার বলছে, তারা কৃষকের পাশে আছে। বিনামূল্যে বীজসহ নানা উপকরণ দেওয়া হচ্ছে। ভর্তুকি বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির প্রভাব কৃষক পর্যায়ে পড়বে না।


একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ভয়াবহ বন্যায় দেশের অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তারা খাবার, পানি ও চিকিৎসা সেবার সংকটে পড়েছেন।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর