বন্যার্তদের পাশে এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবার

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

ভয়াবহ বন্যায় দেশের অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তারা খাবার, পানি ও চিকিৎসা সেবার সংকটে পড়েছেন। এই বিপর্যয়ের সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে অনেকের মতো এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারও তাদের পাশে দাঁড়িয়েছে।

‘আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই’—এই আহ্বান নিয়ে, এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারের সব সদস্য তাদের এক দিনের বেতন দিয়ে তহবিল গঠন করেন এবং সে সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় তার সমান অংশ। এরপর বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এই পুরো অর্থই পৌঁছে দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।

এশিয়াটিক থ্রিসিক্সটি সব সময়ই সমাজের কল্যাণে নিবেদিত এবং জাতির বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সক্রিয় সহযোগীর ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করে তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াটিক থ্রিসিক্সটি অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়, যাতে সবাই একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে।

এশিয়াটিক থ্রিসিক্সটি হলো বিপণন, যোগাযোগ ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান।

একাত্তর/আরএ
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 
বন্যার্তদের সহায়তায় ৮১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সারা লাইফস্টাইল’, ‘ঢেউ’ এবং  স্নোটেক্স পরিবারের ২২ হাজার সদস্য।
পাকিস্তানের নজিরবিহীন বন্যায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্যে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কর্তৃপক্ষ জানিয়েছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর