রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সরকারি কর্মকর্তা

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:১২ এএম

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক সরকারি কর্মকর্তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে যাত্রাবাড়ী মোড়ে বিজয় পরিবহন নামে একটি বাস থেকে তাকে উদ্ধার করে স্বজন ও সহকর্মীরা।

ওই ব্যক্তির নাম গোলাম কবির (৫০)। তিনি গাজিপুরে ডাক প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক (প্রশিক্ষক) হিসেবে কর্মরত রয়েছেন।

তার স্ত্রী হালিমা খাতুন জানান, বাসের এক যাত্রী অচেতন গোলাম কবিরের পকেটে থাকা মোবাইল দিয়ে আমাকে ফোন করেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি। 

তিনি বলেন, চাকরির কাজে কবিরকে বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়। পুরোপুরি জ্ঞান না ফিরতে জানা যাচ্ছে না তিনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এবং তার কাছে কী কী ছিল। আমরা শুধু তার মোবাইল ছাড়া কিছুই পাইনি। অন্য যাই থাকুক সব খোয়া গেছে। 

আরও পড়ুন: ৩০০ টাকা মজুরি দাবিতে কর্মবিরতিতে চা শ্রমিকরা

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গোলাম কবির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর