আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পোড়ালো বার্ন ইনিস্টিটিউট

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:১২ পিএম

মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে দুই কোটি ৫১ লাখ টাকার ওষুধ পুড়িয়ে ফেলা হচ্ছে। 

ইন্সটিটিউটের পরিচালকের দাবি, করোনার সময় রোগী কমায় ওষুধগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে। তিনি বলছেন, মেয়াদ শেষের আগে ওষুধগুলো অন্য হাসপাতালে দিতে চাইলেও কেউ তা নিতে রাজি হননি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। 

শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের বেসমেন্ট দুইয়ে অনেকটা গোপনেই চলছিলো মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে ফেলার কাজ। বুধবার সকালে সেখানে যেতে গিয়ে বাধার মুখে পড়েন এই প্রতিবেদক।

টানা তিন দিন ধরে ছদ্মবেশে এই কার্যক্রমের ওপর নজর রাখছিলো একাত্তর। হাসপাতালের ৬, ১১ ও ১৩ তলা থেকে বেসমেন্টের দুইয়ের বিভিন্ন জায়গায় ওষুধগুলো স্তুপ করে রাখা হয়। 

একজনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, যা নামানো হয়েছে তার চেয়েও আরও ২৫ গুন বেশি ওষুধ গুদামে আছে। যার সবই মেয়াদ ফুরিয়ে গেছে।  

এর মধ্যে সাধারণ স্যালাইন থেকে শুরু করে, দামী অ্যান্টিবায়োটিকও আছে। যা হাসাপতালের বর্জ্য পোড়ানোর মেশিনে পুড়িয়ে ফেলা হচ্ছে। 

বার্ন ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধের দাম অন্তত ২ কোটি ৫১ লাখ টাকা। 

তার দাবি, এগুলো তার সময়ে নয়; বরং হাসপাতাল চালুর আগে ২০১৮ সালে কেনা হয়। বিপুল পরিমান ওষুধ মেয়াদোত্তীর্ণ হবার জন্য করোনাকে দায়ী করছেন এই পরিচালক।

কিন্তু রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজীর আহমেদ এই যুক্তি মানতে নারাজ। 

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন নার্স জানিয়েছেন, ২০২০ সালের দিকে ওয়ার্ডে কাজ করার সময় চাহিদা না দেওয়া সত্বেও সিকোম্যাক্স নামের একটি অ্যান্টিবায়োটিক স্টোর কিপার তাদের কাছে পাঠিয়ে দিতেন। যা নিয়ে বিভিন্ন মিটিংয়েও কথা হয়েছে। শেষে ঝামেলা এড়াতে বাধ্য হয়ে সেই ওষুধ তারা কমোডে ফেলে দিতেন। 

এই বিষয়ে ব্যপক অনুসন্ধান চালনোর কথা বলছেন দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

আর হাসপাতাল পরিচালক জানিয়েছেন, বছরে তাদের ৭ থেকে ১০ কোটি টাকার ওষুধ দরকার। হাসপাতালটি শুরু করার সময় তারা ১৭ কোটি টাকার ওষুধ কিনেছিলেন। 


একাত্তর/এআর

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর