ঢাকা-বরিশাল লঞ্চের ভাড়া নিয়ে মধুর সমস্যায় মালিকরা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:৫১ পিএম

ঢাকা-বরিশাল রুটের লঞ্চ ভাড়া বাড়ানোর পর এখন সেটি চলে গেছে বিমান ভাড়ার প্রায় সমান। লঞ্চে চারজনের একটি ভিআইপি কেবিনের ভাড়া ১১ হাজার টাকা। 

আর বরিশাল যেতে বিমানে চারজনের ভাড়া ১৪ হাজার টাকা। কিন্তু যাত্রী খরার কারণে সরকার নির্ধারিত নতুন ভাড়াও আদায় করতে পারছেন না লঞ্চ মালিকরা। 

তাই এবার তারা লঞ্চের সংখ্যা কমিয়ে ভাড়া আদায়ের কৌশল খুঁজছেন। 

পদ্মা সেতু চালু হওয়ার পর এমনিতেই যাত্রী খরায় ধুঁকছে বেশিরভাগ রুটের লঞ্চ। নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াতেও মিলছে না যাত্রী। 

জ্বালানি তেলের দাম বাড়ার পর সম্প্রতি আরেক দফা বেড়েছে লঞ্চের ভাড়া। দূরপাল্লায় ভাড়া বেড়েছে ২২ শতাংশ। আর একশ কিলোমিটারের বেশি দূরত্বে বেড়েছে ৩০ শতাংশ। 

ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ছিলো ৩৫২ টাকা। এখন সেই ভাড়া ৪৫৭ টাকা। ১৪০০ টাকার সিঙ্গেল কেবিন এখন ১,৮০০ টাকা। ২৮ টাকার ডাবল কেবিন ৩,৬০০ টাকা।    

কিন্তু যাত্রী খরার কারণে নির্ধারিত নতুন ভাড়ার অর্ধেকও আদায় করতে পারছেনা লঞ্চ মালিকরা। মালিক পক্ষ স্বীকার করেছে, সরকার নির্ধারিত ভাড়ায় তাদের পক্ষে যাত্রী পাওয়া অসম্ভব। সে কারণেই তারা অর্ধেক ভাড়ায় যাত্রী নিতে বাধ্য হচ্ছেন। 

লঞ্চের কর্মচারীরা জানান, গেল নভেম্বরে তেলের দাম বাড়ানোর পর ডেকের ভাড়া ৩৫২ টাকা করা হয়। তখন সিঙ্গেল কেবিনের ভাড়া ১,৪০০ টাকা করা হয়েছিলো। 

কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর ডেক ভাড়া দুই থেকে ২৫০ টাকায় নামানো হয় এবং সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা আর ডাবল কেবিন দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা করা হয়। 

এতে ধীরে ধীরে যাত্রী বাড়লেও, জ্বালানি তেলের দাম বাড়ায় এবার লঞ্চের ভাড়া বেড়েছে। যদিও বাড়তি ভাড়ায় যাত্রী নেওয়া শুরু করলে আবারও যাত্রী কমতে থাকবে।

আরও পড়ুন: বিআরটিসি বাস বন্ধে বেসরকারি বাস মালিকদের হুঁশিয়ারি

তবে, দুই ঈদ আর বছরজুড়ে লম্বা ছুটিতে যাত্রীর চাপ বাড়লে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার আশায় আছে লঞ্চ কর্তৃপক্ষ। 

সেই সাথে যাত্রী খরা পুষিয়ে নিতে লঞ্চের সংখ্যা কমিয়ে রোটেশন পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়া আদায়ের উপায় খুঁজছেন মালিকরা।  

কারণ, দক্ষিণাঞ্চলের কেবিন নির্ভর লঞ্চগুলোতে যাত্রী কমলে লোকসান হবে। তাই সামঞ্জস্যপূর্ণ ভাড়া রাখার চেষ্টা করছেন তারা। 


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর