রাজধানীতে পুলিশ হেফাজতে মৃত্যু: সিসিটিভিতে যা দেখা গেছে

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:১৯ পিএম

রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে থাকা সুমন শেখের মৃত্যুর সময়কার সিসিটিভিতে ধারণ করা ফুটেজ এসেছে একাত্তরের হাতে। 

এই ভিডিওতে দেখা যায়, শুক্রবার (১৯ আগস্ট) রাত ৩টা ৩১ মিনিট থেকে ৩টা ৩৮ মিনিটের মধ্যে সুমন নিজের পরা ট্রাউজার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

হাতিরঝিল থানার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে সুমন শেখকে নিয়ে থানায় আসে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে থানার ভেতরে পাঠিয়ে দেয়া হয়। 

এরপর রাত ৭টা ৫০ মিনিটে সুমনকে নিয়ে থানার বাইরে যায় পুলিশ। তারা বলছেন, ইউনিলিভার থেকে চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য সুমনকে নিয়ে তারা অভিযানে যান। 

এর চার ঘণ্টা পর রাত ১১টা ছয় মিনিটের দিকে সুমনকে নিয়ে থানায় ফিরে আসে পুলিশ। এসময় সুমনকে বেশ স্বাভাবিকভাবেই থানার ভেতরে ঢুকতে দেখা যায়। 

আর রাত তিনটা ৩১ মিনিট থেকে ৩৩ মিনিট পর্যন্ত সুমন হাজতখানার গেট দিয়ে বাইরে বারবার দেখছিলেন কেউ আছে কিনা। হাজতখানার সামনে কেউ নেই এটি নিশ্চিত হয়ে সুমন তার পরনে থাকা ট্রাউজার নিয়ে গেট বেয়ে ওপরের দিকে উঠে যান। 

এসময় তাকে খেতে দেয়া রুটির লাল রংয়ের পলিথিনটি মুখে গুজে রাখেন সুমন। তিনটা ৩৬ মিনিটের দিকে আবার পলিথিন বের করেন তিনি। এরপর ট্রাউজার ওপরের গ্রিলের সাথে বেঁধে মুখে রুটির প্যাকেট ঢুকিয়ে ফাঁসে ঝুলে পড়েন সুমন শেখ। 

আরও পড়ুন: বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের সাত মামলায় আগাম জামিন

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইবার গলার কাছে হাত উঠিয়েছিলেন সুমন। কিন্তু এক পর্যায়ে নিজের তৈরি ফাঁস আর গলা থেকে ছোটাতে পারেননি। পুরো প্রক্রিয়াটি শেষে হয়েছে মাত্র সাত মিনিটে, রাত তিনটা ৩৮ মিনিটের দিকে। 

এদিকে, সুমনের মরদেহ মর্গ থেকে গ্রহণ না করে আন্দোলন করে যাচ্ছেন তার পরিবার ও এলাকাবাসী। রোববার (২১ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর রামপুরা সড়ক অবরোধ করেন তারা।

একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর