দেশে এসে র‌্যাবের জালে পিকের সহযোগীর দুই মেয়ে

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:০২ পিএম

আবারো শিরোনামে বিপুল অর্থ লোপাটে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার।

তাঁর অন্যতম সহযোগী মো. খবির উদ্দিনের দুই মেয়েকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ উভয়েই পিপলস লিজিংয়ের ঋণ খেলাপি। 

বাবার মাধ্যমে ৬৪ কোটি টাকা ঋণ নিয়ে তারা আত্মসাৎ করেন বলে জানিয়েছে র‍্যাব। শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির ঋণ খেলাপি।

বুধবার ভোরে দেশত্যাগের চেষ্টার সময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এই অভিযান চালায়।

পরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের বিস্তারিত জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, পিপলস লিজিং নামের আর্থিক প্রতিষ্ঠানটির ছয় হাজার আমানতকারীর ১ হাজার ৯৯৬ কোটি টাকা আত্মসাৎ করেন পিকে হালদার ও তার সহযোগীরা। 

ঋণের নামে এসব টাকা মূলত দেশে বিদেশে পাচার করা হয়। পিকে’র অন্যতম দুই সহযোগী পিপলস লিজিংয়ের পরিচালক খবির উদ্দিনের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ। 

তিনি ও তার দুই মেয়েসহ পরিবারের সদস্যদের নামে দুশ কোটি টাকা ঋণ নিয়ে সেটি আত্মসাৎ করেন। কানাডা পালিয়ে যাবার সময় তাদের গ্রেফতার করে র‌্যা্

খন্দকার আল মঈন জানান, অভিযুক্ত শারমিন ও তানিয়া ২০০৩ সাল থেকে কানাডায় বসবাস করছেন। গেলো ৭ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। 

কিন্তু তারা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাদের বাবা খবির উদ্দিন বর্তমানে জামিন নিয়ে চিকিৎসাধীন আছেন। 

প্রায় দেড় যুগ ধরে কানাডায় অবস্থান করে শারমিন ৩১ কোটি ও তানিয়া ৩৩ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। তারা গত ২৮ জুলাই বাংলাদেশে আসেন।

গোপনে কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আত্মসাতের উদ্দেশ্যে ঋণ নেয়ার বিষয়ে তথ্য দিয়েছেন।

র‌্যাক মুখপাত্র বলেন, পিকে হালদারের অন্যতম সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিন। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে ২০১০ সাল পর্যন্ত  পরিচালক ছিলেন। 

ওই সময়ে তিনি প্রায় ২০০ কোটি টাকা পরিবারের বিভিন্ন সদস্যের নামে-বেনামে ঋণ নিয়ে আত্মসাৎ করেন। পরে ২০১০ সালে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে গত বছরের ১৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

একই বছরের ১৬ মার্চ বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার হন পিকে হালদারের আরেক বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই। 

একাত্তর/এআর

সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর