সুইস ব্যাংকে টাকা: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টের তলব

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৩:০১ পিএম

সুইস ব্যাংকে টাকা সংক্রান্ত  জমা দেয়া প্রতিবেদনে কর্তৃপক্ষের সই না থাকার বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। একই সঙ্গে সংস্থাটির প্রধানকে তবল করেছেন আদালত। 

এ বিষয়ে ব্যাখ্যা দিতে বিএফআইইউ ’র প্রধান মাসুদ বিশ্বাসকে বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আবারও এ শুনানি হবে বলে আদেশ দেন। 

আদালত বলেন, দুদক, বিএফআইইউ, বাংরাদেশ ব্যাংক কারো প্রতিবেদনেই সুইস রাষ্ট্রদূত তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এমন কোনো কথা বলা হয়নি। 

এ ব্যাপারে দুদক আইনজীবী জানান, এ ধরণের কোনো তথ্য তারা জানেন না।

এদিন শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন রাখেন, এগমন্ড চুক্তি অনুযায়ী তথ্য গোপন রাখলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উপায় কি? 

আরও পড়ুন: উসকানিমূলক ছয় ভিডিও সরাতে ফেসবুক ও ইউটিউবকে নির্দেশ

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সাল থেকে তথ্য চাওয়া হলেও মাত্র একজনের তথ্য একবার দেয়া হয়। ফলে তথ্য না পেলে ব্যবস্থা নেয়া যাচ্ছেনা।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর