শুল্ক কমানোর প্রভাব নাও পড়তে পারে চালের বাজারে

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৯:৪৩ পিএম

আমদানি শুল্ক ১৫ শতাংশ কমানোর পর, প্রতিকেজি চালের দাম কমতে পারে দুই থেকে চার টাকা পর্যন্ত। তবে, বাজারে এখনও শুল্ক কমানোর প্রভাব নেই। 

সংশ্লিষ্টরা বলছেন, সুফল মিলতে সময় লাগতে পারে আরও সাতদিন। আমদানিকারকদের আশঙ্কা ভারতে চালের দাম বাড়ায় দেশের বাজারে শুল্ক কমানোর প্রভাব নাও পড়তে পারে। 

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে প্রতি টন মোট চাল বিক্রি হচ্ছে ৩৮০ ডলার, যা সপ্তাহ আগে ছিলো ৩৬৫ ডলার পর্যন্ত। সেখানেই কেজি প্রতি চালের দাম বেড়েছে দু’টাকা। 

এই দামে ভারত থেকে আমদানি করার পর ঢাকা পর্যন্ত পরিবহনসহ আনুষঙ্গিক খরচ কেজি প্রতি চার টাকা। ফলে শুল্ক কমানোর সুফল ততটা পাওয়া যাবে না।

আমদানিকারক চিত্ত মজুমদার বলছেন, ভারত থেকে আনা মোটা চালের গড় দাম হতে পারে ৪৮ টাকা এবং সরু চালের দাম ৬৮ টাকা। 

তিনি বলেন, শুল্ক কমানোর কারণে দাম হয়তো তেমন একটা কমবে না। তবে ইতিবাচক দিক হলো, মূল্যবৃদ্ধির প্রবণতাটি থামবে। এখন অনেকেই চাল আমদানি শুরু করবেন।

ব্যবসায়ীরা মনে করেন, সরকার যদি বাজারে চাল বিক্রি বাড়ায়, তার একটা প্রভাব পড়তে পারে। 

তবে, দু’চার টাকা কমে এই চাল পেতে ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক। তাই শুল্ক কমানোর প্রভাব নেই বাজারে। 

খুচরা পাইকারি সবখানেই আগের বাড়ন্ত দামেই বিক্রি হচ্ছে চাল। ক্রেতাদের অভিযোগ, এদেশে দাম কমার নজির নেই। আর চাল তো একটু একটু করেই বেড়েই চলছে। 

পাইকারদের দাবি, আমদানির খবরে এরই মধ্যে মিলার পর্যায়ে মজুদ করা চাল বাজারে ছাড়তে শুরু হয়েছে তোড়জোর ফলে, অন্যান্য চালের দামও কমবে। 

গেল জুলাইতে চালের দাম কমাতে ১০ লাখ টন চাল বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দেয় সরকার। খাদ্য মন্ত্রণালয় বলছে, জুলাইয়ের প্রথম ১৩ দিনে আমদানি হয়েছে ৪৫ হাজার টন চাল। 

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, ঢাকার বাজারে এক কেজি মোটা চালের সর্বনিম্ন দাম উঠেছে ৫৫ টাকা। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই দাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। এর আগে ২০১৭ সালের শেষ দিকে মোটা চালের দাম কেজিতে ৫০–৫২ টাকায় উঠেছিলো। 

একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর