লক্ষ্মীপুরে চেক জালিয়াতির অভিযোগে চেয়ারম্যানের নামে সমন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

লক্ষ্মীপুরে চেক জালিয়াতির মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের নামে সমন জারি করেছেন আদালত। সমনে তাকে আগামী সাত নভেম্বর আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলি আদালতের বিচারক বেলায়েত হোসেন এ আদেশ দেন।

অভিযুক্ত ব্যক্তির নাম ছালেহ উদ্দিন মানিক। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বাদির আইনজীবী রেহানুল ইসলাম বলেন, গত চার সেপ্টেম্বর পল্লী চিকিৎসক জসিম উদ্দিন বাদি হয়ে মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে এক আগস্ট বাদির টাকা ফেরত দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ করা হলেও তিনি তা পরিশোধ করেননি।  

মামলার এজাহার সূত্র জানা যায়, মানিক ও জসিমের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে জসিমের কাছ থেকে মানিক পাঁচ লাখ টাকা নেয়। গত ১২ এপ্রিল ওই টাকা নগদ না দিয়ে মানিক তার একটি চেক জসিমকে দেন। ২৮ জুলাই নগদায়নের জন্য জসিম জমা দিলে চেকটি ডিজঅনার হয়। পরে টাকা ফেরত পেতে চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ করা হয়। এরপরও তিনি টাকা ফেরত দেননি।

আরও পড়ুন: বাস চাপায় সেনা সদস্য ও তরুণীর মৃত্যু

জসিম উদ্দিন বলেন, ব্যাংক হিসেবে টাকা না থাকা সত্ত্বেও মানিক প্রতারণার উদ্দেশে আমাকে চেক দিয়েছে। বার বার টাকা চেয়েও তার কাছ থেকে আদায় করা যায়নি। 

বক্তব্য জানতে কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। 


একাত্তর/এসি

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসিকে নৌ-বীমা দাবির বিপরীতে এক কোটি পাঁচ লাখ ৭২ হাজার টাকার চেক হস্তান্তর করেছে। 
আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।’ 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর