রোজিনা ইসলামের জামিন শুনানি আজ

আপডেট : ২১ মে ২০২১, ০৯:৩৩ এএম

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহাবাগ থানায় দায়ের করা মামলার জামিন শুনানি হবে আজ বৃহস্পতিবার (২০ মে)। তার বিরুদ্ধে সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে আজ দুপুরে রোজিনার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার একটু পরে রোজিনাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করার পর রোজিনা ইসলামকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার ঠিক করেন বিচারক।

সোমবার (১৭ মে) রাতে রোজিনাকে থানা হাজতে রেখে পরের দিন তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। এরপর রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সর্দার।

আরও পড়ুন: রোজিনা নিরপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন: কাদের

এ বিষয়ে রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, রোজিনা ইসলাম পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে যে ধারায় মামলাটি করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। তিনি অসুস্থ। সার্বিক দিক বিবেচনা করে আমরা আশা করছি, আদালত রোজিনার জামিন দেবেন।

প্রসঙ্গত, সোমবার রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয় সচিবালয়ের একটি কক্ষে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: রোজিনাকে সচিবালয়ে নির্যাতনের ভিডিও প্রকাশিত

ওইদিন রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে মঙ্গলবার (১৮ মে) তাকে কারাগারে পাঠান আদালত।

এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন এবং বেসরকারি সংগঠন বিবৃতি দিয়েছে।

একাত্তর/আরএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার (৮৫) আর নেই। 
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর