রাজধানীতে বাসের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় মোঃ ফারুক (৩৭) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী হাশেম রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। বাসচাপায় ঘনাস্থলেই নিহত হন ফারুক। তিনি ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।

ফারুক লক্ষ্মীপুরের রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। ২ ছেলে ও স্ত্রী সাথী আক্তারকে নিয়ে রায়েরবাগ ইসলাম নগর এলাকায় থাকতেন তিনি। মতিঝিলে ইট-বালুর ঠিকাদারি ব্যবসা ছিল তার।

নিহত ফারুকের ভাতিজা মো. ইসমাইল জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে মতিঝিল যাচ্ছিলেন ফারুক। হাশেম রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় আইল্যান্ডের ওপর দাঁড়ান। তখন দুইটি বাস রেষারেষি করে চালানোর সময় তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। ওই বাসের ধাক্কায় তিনি বিপরীত লেনের রাস্তায় পড়ে যান। তখন অন্য একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন ফারুক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যে বাসটি তাকে চাপা দিয়েছে সেটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।


একাত্তর/এসএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর