আজিমপুরে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০২:১১ পিএম

রাজধানীর আজিমপুর চায়না বিল্ডিং রোড এলাকার একটি বাড়ির পঞ্চম তলা থেকে গলার ফাঁস দেওয়া অবস্থায় সাজেদা (৪৬) নামে এক গৃহকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথায় আঘাতের পাশাপাশি ঘরের মেঝেতে রক্ত পাওয়া গেছে।

এছাড়া টেবিলের গ্লাসও ভাঙা অবস্থায় পেয়েছে পুলিশ। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ।

তিনি জানান, চায়না বিল্ডিং এলাকার একটি বাড়ির পাঁচ তলায় মিজান সাহেবের বাসায় গত আড়াই মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন সাজেদা।

বুধবার তাকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে মিজান সাহেবসহ তার পরিবার বাইরে চলে যায়। তবে সাজেদার সঙ্গে তারা বাইরে থাকা অবস্থায় ফোনে একবার যোগাযোগ করতে পারলেও পরে অনেকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে বাসায় ফিরে তারা দেখতে পান গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাজেদা ঝুলে আছেন।

তিনি আরও জানান, পরে পুলিশ ট্রিপল ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে  বিকেলে  ঘটনাস্থলে যায়। সিআইডি পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহত গৃহকর্মীর মাথায় আঘাতের পাশাপাশি ফ্লোরে রক্ত দেখা গেছে ও টেবিলের গ্লাস ভাঙা ছিল। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী থানায় আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই হাসপাতালে পাঠানো হয়।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর