বীজ দিয়ে গহনা তৈরি করে স্বকীয় ধারায় ঋ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৭:৫০ পিএম

শস্যের শুকনো বীজ গহনায় রূপান্তরিত করেছেন চারুকলা থেকে পাস করা মাধুরী সঞ্চিতা তার গহনাই হয়ে উঠেছে প্রকৃতির উপাদান

প্রাকৃতিক রংয়ের ব্যবহার তার গয়নাকে আরো আকর্ষণীয় করেছে লাল চন্দনবীজ থেকে শুরু করে কৃষ্ণচূড়ার বীজ,প্রায় ৫০ ধরনের বীজ নিয়ে কাজ করছেন এই উদ্যোক্তা

আদিকাল থেকেই নারীর সাজসজ্জায় জড়িয়ে আছে গহনা সময়ের সাথে সাথে গয়নার ডিজাইন আর উপাদানে এসেছে বৈচিত্র্য

স্বর্ণ, রূপা, তামা বা পাথর পুঁতির গহনার প্রচলন থাকলেও, চা বা কফির বীজ দিয়ে তৈরি গহনার কথা কি শুনেছেন? এমন ব্যতিক্রমী গয়নাই তৈরি করছেন ডিজাইনার ও মাধুরী সঞ্চিতা

শস্যের শুকনো বীজ দিয়ে গহনা তৈরি করে মাধুরীর ‘ঋ’ নামে অনলাইনশপ এখন বেশ জনপ্রিয় তুলসি, হরিতকি, রুদ্রাক্ষ, তেঁতুল,করলা, কৃষ্ণচূড়াসহ নানান বীজের গহনা পাওয়া যায় ঋ'তে

চারুকলায় পড়াশোনা শেষে ২০০৮ সাল থেকে ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন মাধুরী রঙ, যাত্রা, আড়ং, অরণ্য, ফ্রেন্ডশিপের মতো প্রতিষ্ঠানে প্রায় এক দশক কাজ করেছেন

তবে, নিজস্বতা তুলে ধরতে সব ছেড়ে ছুঁড়ে মাধুরী সঞ্চিতা ২০১৮ সালে শুরু করেন বীজ দিয়ে বাহারি গহনা তৈরির কাজ

image


শুরুটা অন্য সব ক্ষুদ্র উদ্যেগের মতোই বেশ চ্যালেঞ্জিং ছিলো পচনশীল উপকরণ শস্যবীজ দিয়ে তৈরি গহনা টেকসই করা ছিলো প্রায় অসম্ভব

প্রায় ৫০ প্রজাতির বীজ নিয়ে কাজ করছেন মাধুরী গয়নায় সুতা, কাঠ, মাটি, শঙ্খ, মুক্তা, সোনা, রুপা, তামার সঙ্গে ব্যবহার করছেন বিভিন্ন বীজ

মাধুরী জানান, বীজ প্রসেসিং করা বেশ ব্যয়বহুল তাই গহনার দামটাও একটু বেশি। অনেকে এই বিষয়টি বুঝতেও চান না বলে সমস্যায় পড়তে হয়।

সঞ্চিতার ঋ'তে কাজ করছেন আটজন নারী তবে গয়নার নকশা করেন তিনি নিজেই দেশের সব নারীর গয়নার বাক্সে কমপক্ষে একটি বীজের গয়না থাকবে এমন স্বপ্ন তার

ঋ মূলত অনলাইনে সক্রিয় টোটাল ফ্যাশন ব্র্যান্ড। শাড়ি, কুর্তি, ব্যাগ, স্কার্ফসহ ওমেন ফ্যাশনের সব আইটেম নিয়ে ঋ কাজ করছে। তবে বীজের গহনা ঋ-এর স্বকীয় ধারার কাজ।

মাধুরী বলেন, শুধুমাত্র প্রাকৃতিক উপাদান বীজ, মাটি, কাঠ,কড়ি ও সুতার সঙ্গে সোনা-রুপা, তামা, পিতল, লোহার মতো ধাতু দিয়ে বানানো গহনার জন্য দেশে একমাত্র প্রতিষ্ঠান ঋ।


একাত্তর/আরবিএস  

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর