বাসায় ডেকে নিয়ে বিউটিশিয়ানকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:৪৯ পিএম

ফেসিয়াল করানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে গর্ভবতী এক বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ধানমন্ডির একটি বাসায় এই ঘটনা ঘটে। 

বুধবার দুপুরে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। 

কমলাপুর রেল স্টেশনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার ধানমন্ডিতে আরেক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় ফেসিয়াল করানোর কথা বলে রাজধানীর হাজারীবাগের বাসিন্দা ওই বিউটিশিয়ান নারীকে বাসায় ডেকে নেয় আরেক নারী। পরে পিস্তল ঠেকিয়ে পাঁচ মাসের গর্ভবতী সেই ভুক্তভোগীকে কয়েকজন মিলে ধর্ষণ করে।

পরে কাউকে ঘটনা না বলার হুমকি দিয়ে ওই নারীকে বাসা থেকে বের করে দেয়া হয়। বুধবার ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন তার স্বজনরা। অভিযোগ দেয়া হয় ধানমন্ডি থানায়।

ভুক্তভোগী নারীর বড় ভাই বলেন, ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে দেয় আমার বোন। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে এক নারী তার পার্লারের কাজ করানোর জন্য ফোন দেন। 

পরে সাভার থেকে রাইড শেয়ারিংয়ে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছে এলে ওই নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান। 

এরপর ওই বাসার দোতলায় নিয়ে একটি রুমের ভেতরে তাকে ঢোকানো হয়। এ সময় পার্লারের কাজ করানোর কথা বলা ওই নারী টাকার বিনিময়ে তিনজন পুরুষের কাছে ভুক্তভোগী নারীকে দিয়ে যায়। অভিযুক্তদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে।

তিনি আরও বলেন, তিনজন পুরুষ আমার বোনকে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে। না খেলে মারধর করে। পরে জোর করে দীর্ঘক্ষণ ধরে তিনজন ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল নিয়ে বাসা থেকে বের করে দেয়। 

বের করে দেয়ার আগে হুমকি দিয়ে বলা হয়, এখান থেকে চলে যাবি, অন্যথায় তোকে মেরে ফেলবো। এ সময় আমার বোন প্রাণ ভিক্ষা চেয়ে ও এ ঘটনা কাউকে না বলার আকুতি প্রকাশ করে বলে, আমার কাছে ভাড়া নেই, ১০০ টাকা দেন চলে যাবো। 

বাসা থেকে অনেক কষ্টে নিচে নেমে রাস্তায় এলেও অভিযুক্তরা রাস্তায় এসেও হুমকি দিয়ে বলে, সোজা বাসায় চলে যাবি।

ভুক্তভোগীর বড় ভাই আরও বলেন, আমার বোন ঘটনাস্থল থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত আসে। তার স্বামীকে ফোন দিলে গাবতলী থেকে বোনকে নিয়ে সাভারে যায়। সাভার থেকে বুধবার ভোর ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: বাজারে থাকা বেশিরভাগ প্রসাধন সামগ্রী নকল! 

র নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ অন্যান্য কাজ করা হবে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগে উপ-কমিশনার মো. শহিদুল্লাহ জানান, অভিযোগ পেয়ে ঢাকা মেডিক্যালে গিয়ে ভুক্তভোগীর বর্ণনা শোনে পুলিশ। বিকেলেই আসামিদের ধরতে ধানমন্ডি থানা পুলিশ অভিযানে নামে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর