সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজের ক্ষোভ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:১২ এএম

রাজধানীতে প্রতিনিয়ত গণপরিবহনের বিষাক্ত কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

সোমবার (১৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

‘বিষাক্ত বাতাস, বিষাক্ত পরিবেশ’ শিরোনামের ওই পোস্টে সোহেল তাজ লেখেন, এই বিষাক্ত বাতাসে প্রতিদিন হাজার হাজার, লাখ লাখ মানুষ মারাত্মক সাস্থ্য ঝুঁকিতে পড়ছে। অথচ কারও কোনো মাথাব্যথা নাই। কোথায় বিআরটিএ? কোথায় পরিবেশ মন্ত্রণালয়? কোথায় আমাদের সংসদ সদস্যরা? সিটি করপোরেশনের মেয়ররা কোথায়? তাদের কাজটা আসলে কী?

ওই পোস্টে সোহেল তাজ রাজধানীতে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ির কিছু ছবি সংযুক্ত করেন।

পোস্টটি এখন পর্যন্ত ছয় শতাধিক বার শেয়ার, দেড় হাজারের বেশি কমেন্ট এবং ১২ হাজারের বেশি রিঅ্যাকশন দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর