শিগগিরই জাতীয় চার নেতাকে স্বীকৃতি দেবে সরকার: এমপি রিমি

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৩:১২ পিএম

জাতীয় সংসদের এমপি সিমিন হোসেন রিমি বলেছেন, জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার। যদিও তা এতোদিনে না করতে পারাটা ছিলো দুঃখজনক। 

সোমবার (৭ নভেম্বর) শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় অংশ নিয়ে একথা বলেন তিনি।

এই আয়োজনে এক শিশু জাতীয় সংসদের এই এমপি’র কাছে জানতে চান, ‘জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান সোহেল তাজকে গণমাধ্যমের মাধ্যমে দেখেছি দাবি তুলতে। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও কেন জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পারলো না সরকার? বিষয়টি মাননীয় স্পীকারের নজরে আনবেন কি!’

জবাবে এমপি রিমি বলেন, জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার। যদিও তা এতোদিনে না করতে পারাটা ছিলো দুঃখজনক। 

আরেক শিশু জাতীয় সংসদের এই এমপি’র কাছে জানতে চান, ‘চলমান এইচএসসি পরীক্ষায় তিন লাখের বেশী শিক্ষার্থী ঝড়ে পড়ছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। যেটা শতকরা ২৩ শতাংশ বলে দেশের শিক্ষাবোর্ড সুত্রে খবর প্রকাশিত হয়। শিক্ষা থেকে ঝড়ে পড়া এই শিক্ষার্থীদের নিয়ে সংসদে বক্তব্য শোনা যায়নি। বিষয়টি শিক্ষামন্ত্রীকে মহান জাতীয় সংসদে জিজ্ঞেস করবেন কি- সরকার কী ভাবছে?’

এর জবাবে এমপি রিমি বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবশ্যই সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জিজ্ঞেস করবেন।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ। শিশুরা মুখরিত ছিলো পুরো আয়োজনজুড়ে। 

আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে মালিক-শ্রমিকের সংশ্লিষ্টতা নেই: শিমুল বিশ্বাস

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ বলেন, ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।’ 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর