বিগ বাজার ও দ্য গ্রিন লাউঞ্জকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৯:৫১ পিএম

বিএসটিআই’র অনুমোদনহীন আমদানিকৃত খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে রমনায় অবস্থিত ‘বিগ বাজার’কে ও কিচেনে মেয়াদোত্তীর্ণ তরল দুধ পাওয়ায় ‘দ্য গ্রিন লাউঞ্জ’ রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর রমনায় ‘বিগ বাজারে’ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, সুপার শপটিতে অসংখ্য আমদানিকৃত খাদ্যপণ্যে বিএসটিআই’র অনুমোদন নেই। প্রসাধনী পণ্যেও শুধু আমদানিকারকের সিল ছাড়া বিএসটিআই’র অনুমোদন নেই। আবার পণ্যের গায়ে নিজেদের ইচ্ছেমতো মূল্য লিখে রেখেছে, ‘বিগ বাজার’। ফলে ২০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।  

ওদিকে, ‘দ্য গ্রিন লাউঞ্জ’ রেস্টুরেন্টে অভিযানে কিচেনে মেয়াদোত্তীর্ণ তরল দুধ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: ফারদিন হত্যা নিয়ে এখনো অন্ধকারে গোয়েন্দা পুলিশ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান জানান, জরিমানা করা তাদের উদ্দেশ্য নয়। তারা চায় যেন সৎভাবে ব্যবসা করেন ব্যবসায়ীরা। শনিবার তিনটি প্রতিষ্ঠানকে সব মিলিয়ে ৫২ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর