প্রকৃত খুনি আড়াল না করার দাবি ফারদিনের বাবার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার দ্রুত তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ নভেম্বর) সকালে বুয়েট শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নিহত ফারদীনের বাবা কাজী নূর উদ্দীন সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি তারা প্রকৃত খুনিকে অবশ্যই খুঁজে বের করবে। 

তিনি বলেন, ফারদিনকে মাদকাশক্ত বানিয়ে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। সে ধূমপায়ীই ছিল না, তাই মাদকাশক্তের প্রশ্নই আসেন।

তিনি দাবি করেন, এভাবে যেন প্রকৃত খুনিকে আড়াল করা না হয়। 

ফারদিনের বাবা বলেন, বলা হচ্ছে মাদককারবারীরা ছয় থেকে সাত জন মিলে ফারদিনকে হত্যা করেছে। কিন্তু তাকে শুধু বুকে ও মাথায় আঘাত করা হয়েছে। 

তিনি প্রশ্ন রেখে বলেন, একটা ছেলে যে বুয়েটে ডিবেটিং করে, ইন্টারন্যশনাল প্রতিযোগিতায় যাবে সে কীভাবে ফেনসিডিল আসক্ত হবে? যারা ফেনসিডিল সেবন করেন তারা কী ডিবেট করার অবস্থায় থাকে? তাদের দ্বারা কী ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা করা সম্ভব?

তিনি বলেন, ফারদিন নিখোঁজ হওয়ার পরের দিন আমরা থানায় জিডি করি। জিডির পরিপ্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন তা আমরা এখনো জানতে পারিনি। জিডি থেকে মরদেহ পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে আমরা সন্তুষ্ট না।

এসময় ফারদিন হত্যার বিষয়ে গণমাধ্যমের ভূমিকার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দুঃখজনকভাবে গত কয়েকদিন কিছু গণমাধ্যমে ফারদিনকে নিয়ে কিছু আপত্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারিত হয়েছে, যা আমাদের হতাশ করেছে। বুয়েট সাংবাদিক সমিতির মাধ্যমে এরই মধ্যে আমরা প্রতিবাদ জানিয়েছি ও সত্য তুলে ধরেছি। 

প্রসঙ্গত, গেলো সাত নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। রহস্য উদঘাটনে তার বান্ধবী বুশরাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এই হত্যা রহস্যের কোনো কুল কিনারা হয়নি। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর