ট্রাকের ধাক্কায় দুই হেলপার নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৩:২৭ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় দুই ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাক চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হোসাইন শেখ (২৪) ইমন হোসেন (১৭)।

ইমন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক জামাল হোসেনের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। হোসাইন শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের কামাল শেখের ছেলে।

আহত ট্রাক চালক সোহেল মণ্ডল (৩২)।

জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে একটি ট্রাক থামিয়ে চাকা ঠিক করায় পেছন থেকে দ্রুতগতিতে আসা অপর ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই হেলপারের মৃত্যু হয়।

হাসারা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, ঢাকা মাওয়া মহাসড়ক রাজেন্দ্রপুরে একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় হেলপার ও ট্রাক ড্রাইভার সড়কে থামিয়ে তা ঠিক করছিলেন। সে সময়ে দ্রুতগতির অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ট্রাক ড্রাইভার ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: চলতি অর্থবছরই শুরু হবে পাতাল রেলের কাজ

আহত ট্রাক ড্রাইভার সোহেল মণ্ডল জানান, তারা ফরিদপুর থেকে শিপমেন্টের সুতা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মৃত হেলপার ইমনের বড় ভাই আকাশ হোসেন বলেন, ইমন পেশার ট্রাক হেলপার। বেনাপোল থেকে ট্রাকে লোহার মালামাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যুর খবর পাই।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর