চেক ডিজঅনার মামলা সংক্রান্ত রায় আপিল বিভাগে স্থগিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৬:১১ পিএম

ঋণের বিপরীতে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ সংক্রান্ত হাইকোর্ট রায় স্থগিত করে আদেশ দেন। শুনানিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

ব্র্যাক ব্যাংক পক্ষের আইনজীবী সাইফুজ্জামান তুহিন জানান, চেক ডিজঅনার সংক্রান্ত গত ২৩ নভেম্বর রায় দিয়েছিলেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। বৃহস্পতিবার ওই রায়টি হাইকোর্ট প্রকাশ করেছে। এখন আপিল বিভাগে রেগুলার পিটিশন দায়ের করা হবে।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। গত ২৮ নভেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্ট আবেদন বিষয়ে ১ ডিসেম্বর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করেন। সে অনুযায়ী আপিল বিভাগে শুনানি ও আদেশ দেয়া হয়। 

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের ক্ষেত্রে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে গত ২৩ নভেম্বর রায় দেয় হাইকোর্ট। 

ঋণ আদায়ের জন্য ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তির আনা আপিল মামলার শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

রায়ে বলা হয়েছে, রায়ের দিন হতে চেক ডিজঅনার সকল মামলা যে পর্যায়ে আছে সে পর্যায়ে স্থগিত থাকবে। তাছাড়া ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সকল প্রকার ঋণের বিপরীতে ইনস্যুরেন্স কভারেজ থাকতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা এবং জাতীয় সংসদকে আইন সংশোধনের পরামর্শ প্রদান করেছেন সর্বোচ্চ আদালত।

রায়ে হাইকোর্ট নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি চেক ডিজঅনার মামলা করে তা আমলে না নিতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আইনজীবী সাইফুজ্জামান তুহিন আরও জানান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধুমাত্র ২০০৩ সালের অর্থঋণ আইনের বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। 

আরও পড়ুন: ১-১৫ ডিসেম্বর দেশজুড়ে অভিযান চালাবে পুলিশ

ব্র্যাক ব্যাংকের এক মামলায় ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড এবং দুই লাখ ৯৫ হাজার ৯০৪ টাকা অর্থদণ্ড হয়। ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। দণ্ডিতের আপিল মঞ্জুর করে রায়ের দশ দিনের মধ্যে জামানতের ৫০ শতাংশ টাকা আপিলকারীকে ফেরতে নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টে মামলার পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল বাকী। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আশেক মমিন।

 

একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর