স্কুল থেকে মুছে গেলো বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের বাবার নাম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১০:০৯ পিএম

সাভারের ভার্কুতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনি মেজর ডালিমের বাবার নামে করা বিদ্যালয়ের নাম পরিবর্তনে এলাকাবাসীর দাবি ও উপজেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ওই বিদ্যালয়টির নাম বদল করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণের মূল ফটক থেকে নামানো হয়েছে তার নামের ফলকটিও। কেন বঙ্গবন্ধুর খুনির বাবার নামে বিদ্যালয়ের নামকরণ এ নিয়ে চলতি বছরের ১৮ আগস্ট একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির নাম পরিবর্তনসহ আগের নামফলক সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যালয়টির নাম ‘মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়’।

সোমবার (১২ ডিসেম্বর) নতুন নামকরণের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার্কুতা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন।

চেয়ারম্যান রাজিব বলেন, মহান বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধুর খুনির বাবার নামে স্কুলের নাম পরিবর্তনে এ অঞ্চলের মানুষ সন্তুষ্ট ও আনন্দিত। দীর্ঘ ৫৪ বছর পর আজ থেকে সাভারবাসী একটি কলঙ্ক থেকে মুক্ত হলো। 

তিনি জানান, বিদ্যালয়টির সব শিক্ষক, কর্মচারী এমপিও ভুক্ত থেকে সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছেন।

জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আবেদনের প্রেক্ষিতে ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন নামকরণের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনায় ১৫ নভেম্বর ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন। ইতিমধ্যে সকল কাগজপত্রে নতুন নাম ব্যবহার শুরু হয়েছে। 

আরও পড়ুন: ৯০ দিন অপেক্ষা নয়, ৫০ দিনের মধ্যেই ভোট: ইসি

আরও জানা যায়, ১৯৬৮ সালে সাভারের ভাকুর্তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। তখন এই স্কুলের জমিদাতা ছিলেন স্থানীয় ইমান আলী। পরে ইমান আলীর ভগ্নিপতি সামসুল হকের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলটির নাম হয় ‘মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়’। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর