বাংলাদেশের ফ্যাশন পরিমণ্ডলের পরিচিত ও প্রিয়মুখ এবং ফ্যাশন হাউজ বাংলার মেলার স্বত্বাধিকারী এমদাদ হক মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা ১৬ মিনিটে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
১৯৬৮ সালে পুরান ঢাকার উর্দু রোডে জন্ম গ্রহণ করেন এমদাদ হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার পুরান ঢাকার বাসায় ও স্থানীয় মসজিদে জানাজা শেষে বাদ এশা বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ভাই ইস্তাম্বুল হক।
আরও পড়ুন: ‘বিবৃতি দেয়ার আগে রাষ্ট্রদূতদের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে’
কয়েক বছর আগে কিডনির জটিলতার কারণে এমদাদ হকের কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর থেকে সুস্থ ছিলেন তিনি।
তবে মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি ৫০ দিন এই অবস্থায় থেকে শুক্রবার ইন্তেকাল করেন।
একাত্তর/এসজে
