মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের আলাদা ইউনিটের প্রস্তাব

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, জনস্বার্থে মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় আলাদা একটি বিশেষায়িত ইউনিট (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। এর আগপর্যন্ত আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে নেওয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উত্তরা ১৫নং সেক্টরের দিয়াবাড়ি মেট্রোরেল মেইন ডিপোতে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এই এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন, প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। তাদের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয় সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সেখানে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতা করা হবে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর