পুলিশি তদন্তের খবরে শিশুকে রেখে পালিয়ে গেলো চোর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম

রাজধানীর ইব্রাহিমপুর থেকে চুরি হওয়ার ১২ দিন পর ২৬ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আর্থিক সহায়তাসহ মা-বাবার হাতে তুলে দেয়া হয়েছে শিশুটিকে।

এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। গোয়েন্দা পুলিশের দাবি, তদন্তের খবর টের পেয়ে চোরের দল শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়।

গেলো ২০ ডিসেম্বর ইব্রাহিমপুর এলাকা থেকে চুরি হয় ২৬ দিনের শিশুটি। মামলার তদন্তে নেমে শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ।

এতে শিশুটিকে নিয়ে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখা যায়। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা হয়।

এরপর ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে চুরি হবার ১২ দিন পর ইব্রাহিমপুরের একটি জায়গায় কে বা কারা শিশুটিকে ফেলে যায়।

গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি মিরপুর বিভাগ শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পরে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ডিএমপি মিরপুর এলাকা থেকে শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। শিশু চুরির ঘটনায় চোরকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিশুটি চুরি যাবার পরে তাকে খোঁজার খরচ যোগাতে ঘরের খাট বিক্রি করে বাবা মা। সন্তানকে ফেরত না পেলে শেষ অবলম্বন ভ্যান বিক্রি করে গ্রামের বাড়ি চলে যাবার প্রস্তুতি ছিলো তাদের।

এমন সময় শিশুটিকে উদ্ধারের খবর দেয় পুলিশ। রোববার শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় গোয়েন্দা পুলিশ। সেই সাথে দেয়া হয় ২০ হাজার টাকা অনুদান।

রোববার (১ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে মা ঝুমা বেগম ও বাবা জুলহাসের হাতে ২০ হাজার টাকাসহ উদ্ধার নবজাতক শিশুকে তুলে দেন হারুন-অর-রশীদ।

আরও পড়ুন: আনন্দ উচ্ছ্বাসে সারাদেশে বই উৎসব, ছিল ঘাটতিও

সময় শিশুটির মা ঝুমা বেগম জানান, শিশু সন্তান ইব্রাহিমকে বিছানায় রেখে কাজের জন্য ঘর থেকে বেরিয়েছিলেন। ঘরে ফিরে দেখেন শিশু ইব্রাহিম বিছানায় নেই।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন তারা। হারিয়ে যাওয়া শিশু সন্তানকে ১২ দিন পর কোলে ফেরত পেয়ে ডিবি পুলিশকে ধন্যবাদ জানান তিনি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর