তিন বছর পর ফিরছে লিট ফেস্ট, শুরু পাঁচ জানুয়ারি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৮:৫১ পিএম

করোনা পেরিয়ে আবারো ঢাকায় বসছে সাহিত্যের আন্তর্জাতিক আসর ঢাকা লিট ফেস্ট। পাঁচ জানুয়ারি বাংলা একাডেমিতে শুরু হচ্ছে চার দিনের এই আসর।

এবারের আসরে নোবেল বিজয়ী লেখকসহ দেশ-বিদেশের বক্তা, শিল্পী ও চিন্তাবিদ অংশ নিচ্ছেন। রোববার (১ জানুয়াির) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় উৎসবের নানাদিক।

দেশে সাহিত্যের আন্তর্জাতিক আসর। করোনকাল পেরিয়ে আবারো বড় পরিসরে ফিরছে ঢাকা লিট ফেস্ট। থাকছেন নৃগোষ্ঠী প্রতিনিধি, রোহিঙ্গা কবি।

১৭৫টির বেশি সেশনে পাঁচটি মহাদেশের ৫০০ এর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফেস্ট। 

পাঁচ জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে এ ফেস্টের দশম সংস্করণ অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে. আনিস আহমেদ।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাদাফ সায বলেন, এবারের দশম আয়োজনে থাকছেন নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা।

যার মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড, ইত্যাদি বিজয়ীরা।

লিট ফেস্টের আরেক সহ পরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, আমরা লিট ফেস্টকে দেখি একটি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়। এবারের আয়োজনে আমরা চলচ্চিত্র নিয়ে আলাপ করবো।

অপর সহ পরিচালক আহসান আকবার বলেন, করোনা মহামারির কারণে আমাদের আয়োজন তিন বছর হয়নি। মহামারির কথা মাথায় রেখে আমরা সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। এবার আমরা স্বাস্থ্য নিয়ে অনেকগুলো আলোচনা রাখছি।

সিটি ব্যাংকের সিইও মাশরুর আরেফিন বলেন, ঢাকা লিট ফেস্ট আমাদের প্রাণের জায়গা। ২০১৫ সালের আমরা স্পন্সর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমরা আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ। আমি অনুরোধ করেছিলাম প্রাণ প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তারা রেখেছেন।

আয়োজকরা জানান, চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

লিট ফেস্টে অনলাইন নিডবন্ধন এবং সরাসরি টিকিটের লোকেশন জানাতে ক্লিক করতে হবে www.dhakalitfest.com ওয়েব ঠিকানায়। অনুষ্ঠানে প্রবেশে একদিনের জন্য ২০০ এবং চারদিনের একসঙ্গে ৫০০ টাকা টিকিট মূল্য ধরা হয়েছে। তবে ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।


একাত্তর/এসি


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর