অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস ও ডিম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ পিএম

দামে দিশাহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর জানালো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন অনেক পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি সেই সময় গরুর মংস, ডিমসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’। 

গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে এবং ডিমের ডজন ১০৫ টাকায় পাওয়া যাবে ঢাকা এবং কুমিল্লার স্বপ্নের সব আউটলেটে।

 স্বপ্ন’র পক্ষ থেকে জানানো হয় যে, ৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে স্বপ্ন’র ঢাকা ও কুমিল্লার সব আউটলেটে গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে (যা বাজারে এখন ৭০০ টাকা) এবং খোলা ডিম ১০৫ টাকা ডজনে বিক্রি হবে (যা বাজারে ১১৫ টাকা ডজনে বিক্রি হচ্ছে)। 

এছাড়া লবণ, আটা, ময়দা, মিনিকেট চাল, অলিভ অয়েলসহ নানান পণ্যে জানুয়ারি মাসজুড়ে থাকছে সেরা অফার। 

সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা গরুর মাংস ৫ কেজি এবং ডিম ১ ডজন করে কিনতে পারবেন।  


একাত্তর/এআর

সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা ক্রেতাদের সুলভ মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
সঠিক ওজন বের করতে পারলে দামাদামি নিয়ে অনেকটা নিশ্চিত হওয়া যায়। তবে ওজনের সুরাহা খুব সহজেই করে ফেলা যায়। এজন্য জানতে হবে গরুর ওজন মাপার সূত্র, লাগবে না মেশিন। 
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।
রমজানের মধ্যে শসার বাজার চড়া দাম থাকলেও বর্তমানে শসা চাষিরা শসার দাম নিয়ে বেশ বিপাকে পড়েছেন । তবে এমন দুঃসময়ে শসা চাষিদের পাশে দাঁড়িয়েছে দেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর