শুরু হলো লিট ফেস্ট

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৩ পিএম

তিন বছর স্থগিত থাকার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শুরু হয়েছে দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মেলা ‘ঢাকা লিট ফেস্ট’। সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নোবেলজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ ও অমিতাভ ঘোষ লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। 

বৃহস্পতিবার সকালে (৫ ডিসেম্বর) উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

১৭৫ টির বেশি সেশনে পাঁচটি মহাদেশের পাঁচশ’র বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ফেস্ট। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে এ ফেস্টের দশম সংস্করণ অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা জানান, চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা।

চার দিন ব্যাপী অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে. আনিস আহমেদ।

এবারের আয়োজনে থাকছেন নোবেল বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা। তাদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন, পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড, ইত্যাদি বিজয়ীরা।

আজ বেলা সোয়া ১২টা থেকে এক ঘণ্টার একটি পর্বে একই মিলনায়তনে অংশ নেবেন সোমালিয়ার ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ ও বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী ও শেহান কারুনাতিলাকা। 

একই সময় ‘মুক্তিযুদ্ধের ৫০: সুবর্ণজয়ন্তীর ইতিহাসের দর্পণে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, আবদুল মান্নান, মিনার মনসুর ও নাসির আলী মামুন।

দুপুর দেড়টা থেকে আড়াইটায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠান হবে। একই সময় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘এভ্রিথিং চেইঞ্জ’ শীর্ষক এক আলোচনাপর্বে অংশ নেবেন আবির হক ও কায়সার হক। আরেকটি পর্বে ‘আউট অব প্রিন্ট’ শীর্ষক আয়োজনে অংশ নেবেন অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, প্রকাশক ও গবেষক মাহরুখ মহিউদ্দীন, বারবার এপ্লার ও চার্লস এসপ্রে।

সন্ধ্যায় বেঙ্গল পরম্পরা সংগীতালয় পরিবেশন করবে বাংলা সংগীত। রাত ৮টা পর্যন্ত নজরুল মঞ্চে চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন, শিল্পী শিবু কুমার শীল ও অন্যরা কথা বলবেন জনপ্রিয়তা পাওয়া ‘হাওয়া’ চলচ্চিত্রের গান ‘সাদা সাদা কালা কালা’ প্রসঙ্গে।

লিট ফেস্টে অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানা যাবে www.dhakalitfest.com-এ। 

অনুষ্ঠানে প্রবেশে এক দিনের জন্য ২০০ এবং চার দিনের একসঙ্গে ৫০০ টাকা টিকিট মূল্য ধরা হয়েছে। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর