ফারদিন হত্যা মামলা: বুশরার জামিন শুনানি শেষ, আদেশ রোববার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আমাতুল্লাহ বুশরার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (৮ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহেসিন ইফতেখার শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন।

বুশরার আইনজীবী এ কে এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বুশরার আইনজীবী ৩১ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বুশরার জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিন ধার্য করেন।

এদিন দুপুরে শুনানিতে বুশরার আইনজীবীরা তদন্তকারীদের বক্তব্য তুলে ধরে জামিন চান। অন্যদিকে পুলিশ ও ফারদিনের বাবার আইনজীবী এর বিরোধিতা করেন। 

বুশরাকে এখনও নিরপরাধ ভাবতে নারাজ ফারদিনের বাবা। আজ পুরোটা সময় আদালত চত্বরে ছিলেন ফারদিনের বাবা।

এ প্রেক্ষিতে বিচারক প্রথমে নিজ কক্ষে সাড়ে তিন ঘণ্টা নথি পর্যবেক্ষণ করেও সিদ্ধান্ত দেননি।

এর আগে ফারদিনকে হত্যা করা হয়েছে দাবি করে রামপুরা থানায় দায়ের করা মামলায় ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নূর উদ্দিন। মামলায় প্রধান আসামি করা হয় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে। পরে ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচদিন রিমান্ডের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার এজহার থেকে জানা যায়, রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন ফারদিন। ছেলে নিখোঁজ হওয়ার পর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

আরও পড়ুন: রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেলো ২০ শিল্প প্রতিষ্ঠান

ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাসিন্দা তিনি। তবে গেলো দু’বছর ধরে তারা সপরিবারে রাজধানীর ডেমরা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। 

ফারদিনের মৃত্যুর ঘটনায় গত ১০ নভেম্বর আমাতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে ফারদিনের বাবা নূর উদ্দিন মামলা দায়ের করেন। একইদিনে বুশরাকে গ্রেপ্তার করা হয়।

পরে ফারদিনের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তভার ডিবি পুলিশের ওপর ন্যস্ত করা হয়। তদন্তে মাদক সংশ্লিষ্টতা, মাদক ব্যবসায়ীদের হাতে খুন, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয়গুলো সামনে আসে। তবে ডিবি পুলিশ জানায়, ফারদিনের মৃত্যুর ঘটনায় জেলে থাকা বুশরা নির্দোষ।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর