দেশব্যাপী ‘টোটাল ফিটনেস ডে’ পালিত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৪:৫০ পিএম

‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো দেশব্যাপী ব্যাপক আয়োজনে পালিত হলো ‘টোটাল ফিটনেস ডে’। শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক এই চার দিকের ফিটনেস নিয়ে যথাযথ সচেতনতা তৈরি করাই এ দিবসের মূল উদ্দেশ্য। 

এ বছর থেকে জানুয়ারি মাসের প্রথম শুক্রবার ‘টোটাল ফিটনেস ডে’ পালন করা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম। দেড় ঘণ্টাব্যাপী এ আয়োজনে ছিল যোগ ব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা বা বডি ব্যাল্যান্স টেস্ট, বৃক্ষাসন, বঙ্গাসন, সচেতনতামূলক বুলেটিন-ব্রোশিউর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন। 

এতে যোগ-ধ্যান চর্চাকারী স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষ, সাংবাদিক, শিল্পী, নাট্যকর্মী, শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ইয়োগা-অ্যাক্রোবেটিক প্রদর্শন করে বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে নাট্যনির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, বর্তমান সময়ের উদ্বিগ্নতা টেনশন দূরীকরণে মেডিটেশন বা ইয়োগার বিকল্প নেই।

তিনি বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি একজন মানুষের দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব পালনে শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক সব দিক থেকে ভালো থাকা প্রয়োজন। এজন্যে মেডিটেশনের বিকল্প নেই। ইয়োগা মেডিটেশন চর্চার মাধ্যমে একজন মানুষ সুন্দর চিন্তা, পজিটিভ ভাবনায় আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।

সিনিয়র সাংবাদিক সালিম সামাদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, সময়ের প্রতি গুরুত্ব দিয়ে প্রতিটি কাজে মনোযোগ দিতে হবে। একজন মানুষের সব দিক থেকে ভালো থাকার ব্যাকরণ হচ্ছে টোটাল ফিটনেস। 

নাট্যকর্মী মোমেনা চৌধুরী বলেন, শারীরিক-মানসিক সুস্থতার জন্যে নিয়মিত ইয়োগা ও মেডিটেশনের চর্চা খুবই ফলপ্রসূ। এ চর্চার মাধ্যমে অভিনয়ও সহজ হয়ে যায়। টোটাল ফিটনেসের নতুন এ ধারণা সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। 

ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, রংপুর, ময়মনসিংহ, বান্দরবানসহ সারা দেশের বিভিন্ন উন্মুক্ত স্থানে এ ধরনের শতাধিক সেশনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পালিত হয় দিবসটি। রমনা পার্কভিত্তিক আলফা ইয়োগা সোসাইটি, রমনা প্রভাতী, উৎস রমনা, উষা সঙ্ঘ, উজ্জীবন বাংলাদেশ, গুলশানভিত্তিক গুলশান জগার্স সোসাইটি, হাতিরঝিলভিত্তিক ভোরের পাখিসহ বিভিন্ন শরীর চর্চা সংগঠনও দিবসটি উদযাপন করে। 

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মত লিট ফেস্ট শুরু

প্রথমবারের মতো ‘টোটাল ফিটনেস ডে’ উদযাপনে সাড়া দেয় দেশের লাখো মানুষ। এছাড়া প্রবাসী বাঙালীরাও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করে। 

দিবসটি উপলক্ষে অডিওর মাধ্যমে দেশব্যাপী শুভেচ্ছাবাণী প্রদান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী। সচেতনতামূলক সেশনগুলোতে কোয়ান্টাম মেথডের প্রবক্তা শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে প্রচারিত হয় বিশেষ আলোচনা ও মেডিটেশন। সেখানে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয় এবং টোটাল ফিটনেস অর্জনের জন্যে সক্রিয় প্রচেষ্টার আহ্বান জানানো হয়। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর