আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০২১, ০৯:৪৪ এএম

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২২) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রোববার (৬ জুন) সকাল ৭টার দিকে ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার। তার বাবার নাম আলতু মিয়া।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তুষ্টি (শনিবার) মধ্যরাতে বাথরুমে আটকা পড়েছিল। তার রুমমেট অনেকক্ষণ অপেক্ষা করে না পেয়ে ৯৯৯-এ ফোন দিলে আমরা এখানে (সকালে) এসে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, দু’জন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচ তলায় একটি বাসায় সাবলেট থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে টয়লেটের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায়। তবে ভেতরে কলের পানি পড়ছিল।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আজ সকালে আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে আমাদের একজন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ডেমরায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। তবে হল বন্ধ থাকায় সে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে বাথরুমের ভেতরে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।


একাত্তর/আরএ

দেশের অন্যতম শিক্ষার্থী-পরিচালিত ব্যবসায় সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’। 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর