বায়রার মতবিনিময় সভায় অমত, হাতাহাতি-মারামারি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

বাকবিতণ্ডা, হাতাহাতি, ধাক্কাধাক্কি আর মারামারির মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মতবিনিময় সভা। 

প্রায় চার ঘণ্টার সভায় মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে সব বৈধ এজেন্সির সমান সুযোগের দাবিতে যতটা না আলোচনা হয়, তারচেয়ে বেশি সময় পার হয় উত্তপ্ত বাক্য বিনিময় ও রেষারেষিতে।

শুধু তাই নয়, সাংবাদিকদের সাথে ‘তুই-তোকারি’ এবং ডায়াস থেকে টিভি চ্যানেলের মাইক্রোফোনও ফেলে দেন বায়রা সদস্যরা। 

image

মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের ক্ষেত্রে চলমান সংকোট নিরসন, অতিরিক্ত অভিবাসন ব্যয় হ্রাস এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগের দাবিতে বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভার শুরুর আগেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বায়রার সদস্যরা।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এই সভা শুরুর হতে হতেই আরও উত্তপ্ত হয় পরিবেশ। এক পক্ষ বক্তব্য শুরু করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য পক্ষ।

মতবিনিময় সভার পুরো সময়টাতেই দফায় দফায় চলে, ধাক্কাধাক্কি, পাড়াপাড়ি আর মারামারি। শুধু তাই নয়ৱ, সাংবাদিকদের সাথে ‘তুই-তোকারি’ এবং ডায়াস থেকে টিভি চ্যানেলের মাইক্রোফোন ফেলে দেয় বায়রা সদস্যরা। 

image

বায়রা নেতারা বলেন, ১৭০০ বৈধ এজেন্সির মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারে মাত্র ১০০ এজেন্সি। কিন্তু তাদের দাবি, সব বৈধ রিক্রুটিং এজেন্সিই যেন শ্রমিক রপ্তানির সুযোগ পায়। সেই সাথে ওয়ান স্টপ সুবিধাসহ ৯ দফা দাবি তুলে ধরেন তারা। 

অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা আর বিশ্বস্ততার সাথে বিশ্বের ১৭৪টি দেশে এখন কাজ করছেন দেড় কোটি বাংলাদেশি শ্রমিক। গেলো মাসেও যারা দেশে পাঠিয়েছেন ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। 

image

তবে, বায়রা'র সদস্যদের নিজেদের মধ্যে সংঘাতময় সম্পর্ক না থাকলে শ্রমিক রপ্তানি এবং প্রবাসী আয়, দুইই বাড়তো বলে মত দিয়েছেন জনশক্তি বিশ্লেষকরা। 



একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর