চার হাজার নতুন ফোর-জি টাওয়ার বসালো বাংলালিংক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গত বছর সারাদেশে চার হাজার নতুন ফোর-জি সাইট (টাওয়ার) স্থাপন করেছে। এর ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক বাংলালিংকের দ্রুততম ফোরজি ও মানসম্পন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারছেন।

সোমবার এই অর্জন উদযাপনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: এহসানুল কবির, মহাপরিচালক (প্রকৌশল ও অপারেশন), ব্রিগেডিয়ার জেনারেল মো. বিটিআরসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, মহাপরিচালক (স্পেকট্রাম), বিটিআরসি, মো: দেলোয়ার হোসেন, মহাপরিচালক (প্রশাসন), বিটিআরসি, তৈমুর রহমান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন চার হাজার সাইট স্থাপনের ফলে বাংলালিংকের মোট সাইটের সংখ্যা এখন ১৪ হাজার ৫০০-তে দাঁড়িয়েছে। যার ফলে বাংলালিংকের মোট কভারেজের প্রায় ৪০ শতাংশ সম্প্রসারণ হয়েছে। 

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক কিভাবে দেশের সব অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তা দেখে খুবই ভালো লাগছে।

তিনি আরও বলেন, বাংলালিংক এই অগ্রগতির ধারা বজায় রেখে এগিয়ে যাবে এবং আগামীতে গ্রাহকদের উন্নত সেবা দেওয়া অব্যাহত রাখবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের উদ্যোগগুলোকে এগিয়ে নিতে জন্য তাদের ধারাবাহিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। 


একাত্তর/আরবিএস  

২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
বন্ধুরা তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন সার্কেল।
বাংলাদেশের গ্রাহকরা প্রতিদিন প্রায় ৩৫২,০০০ ঘণ্টা বা ২ কোটি ১১ লাখ ২০ হাজার মিনিট ভিডিও কনটেন্ট ব্যবহার করেন। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টায় যে পরিমাণ ভিডিও দেখা হয়, তা একটানা দেখলে সময় লাগবে প্রায় ৪০ বছর।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর