এয়ারটেল এখন সার্কেল: বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্কে শুরু হলো রিয়েল কানেকশনের নতুন জার্নি

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

বন্ধুরা তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন সার্কেল।

একটা সময় বন্ধুত্ব মানে ছিল সবাইকে চেনা। আজ বন্ধুত্ব মানে, এমন মানুষদের খুঁজে পাওয়া যারা সত্যিই তোমাকে বোঝে। যারা তোমার মনের সঙ্গে তাল মেলায়, তোমার নীরবতাও বুঝতে পারে, তোমার সাফল্যে আনন্দিত হয়, দরকার হলে ভুল ধরিয়ে দেয়, আর কঠিন সময়েও পাশে থাকে। বন্ধুত্বের এই সহজ, বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেল-এর নতুন পরিচয় সার্কেল-এর যাত্রা শুরু।

বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। শুধু কল আর মেসেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে তোমাদের গল্প, গান, আড্ডা, বন্ধুত্ব আর তোমাদের গড়ে তোলা সংস্কৃতির অংশ। আর তোমরা যেমন বদলেছ, এয়ারটেল বদলেছে তোমাদের সঙ্গে। এখন সময় এসেছে পুরোনো কানেকশন সঙ্গে রেখেই নতুন দিনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়ার।

তাহলে সার্কেল-এ নতুন কী?

বাংলাদেশের অলওয়েজ-অন তরুণ প্রজন্মের জন্য সার্কেল নিয়ে আসছে বেস্ট অফার, আরও স্ট্রং ডিজিটাল সুবিধা আর ভবিষ্যতের নতুন এক্সপেরিয়েন্স। তবে তুমি যে কানেকশন ও সার্ভিসগুলো এতদিন ব্যবহার করে আসছো, সেগুলো থাকছে আগের মতোই। বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন হবে একদম সহজ ও নিরবচ্ছিন্ন। তোমার পরিচিত 016 নম্বর একই থাকছে। এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে। App আপডেট করলেই অ্যাকটিভ হয়ে যাবে My Cirkle App. আর বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে।

পরিবর্তনটা নামে, সম্পর্কের অনুভূতিতে নয়। যারা আমাদের বোঝে, পাশে থাকে, আর যাদের সঙ্গে আমরা সত্যি নিজের মতো থাকতে পারি, তাদের ঘিরেই এগিয়ে যাবে সার্কেল। আমরা তোমাদের আরও কাছে এনেছি; এবার সেই কানেকশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। কারণ সার্কেল-এর প্রতিশ্রুতি, রিয়েল কানেকশন সবসময় অন।

আরবিএস
২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। 
এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড, শাওমি, ২০ ডিসেম্বর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, মোবাইল হ্যান্ডসেট, শাওমি,
২০,০০০ টাকার সেগমেন্টের এই ডিভাইসটি উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে এই ক্যাটাগরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে; একইসাথে, এটি সাশ্রয়ী মূল্যে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর